শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাংবাদিক আবুল বাশার নুরু আর নেই

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ মার্চ, ২০২২ ০৮:০২ অপরাহ্ন

     সাংবাদিক আবুল বাশার নুরু আর নেই
    সাংবাদিক আবুল বাশার নুরু আর নেই

    ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সিনিয়র সাংবাদিক আবুল বাশার নুরু আর নেই। শুক্রবার সকালে তিনি রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    আবুল বাশার নুরুর পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে দক্ষিণখানের নিজ বাসায় তার শ্বাসকষ্ট শুরু হলে তিনি নিস্তেজ হয়ে পড়েন। এ সময় পরিবারের সদস্যরা তাকে উত্তরা লুবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

    দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বাংলা বাজার পত্রিকা, আমাদের সময়, আমাদের অর্থনীতি, সংবাদ সারাবেলা, আমাদের নতুন সময়সহ বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। সর্বশেষ তিনি আমাদের নতুন সময় পত্রিকার প্রধান প্রতিবেদক ছিলেন।

    এর আগেও শ্বাসকষ্টজনিত কারণে তিনি লুবনা জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। কিছুদিন আগে সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেন।
    জুমার নামাজের পর উত্তরায় আবুল বাশার নুরুর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তার আরও দুটি নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। সেখানে তার দীর্ঘদিনের সহকর্মীরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় ফরিদপুরের নিজ গ্রামে। সেখানে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।




    জাতীয় - এর আরো খবর