শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শবে বরাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব ডিজি

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ মার্চ, ২০২২ ০৮:০৬ অপরাহ্ন

    শবে বরাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব ডিজি

    র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পবিত্র শবে বরাত উপলক্ষে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    আজ শুক্রবার দুপুরে রাজধানীর  মোহাম্মদপুরের বসিলা জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদরাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    অনুষ্ঠানে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ, লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, র‌্যাব ২-এর  কমান্ডিং অফিসার (অধিনায়ক) লে. কর্নেল আবু নাঈম মো. তালাতসহ বসিলা জামিয়া ইসলামিয়া চরওয়াশপুর মাদরাসার শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন।

    চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, প্রতি বছর শবে বরাত এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে একটি মহল পটকা, আতশবাজির মাধ্যমে নাশকতা, আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে থাকে। এবারও যাতে এ ধরনের ঘটনা ঘটাতে না পারে সেই জন্য সাদা পোশাকে র‌্যাব পেট্রোল নিয়োজিত থাকবে।
    তিনি আরও জানান, এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন কেউ উস্কানিমূলক কোনো তথ্য প্রচার করতে না পারে, সে দিকে কঠোর নজরধারী ও মনিটরিং করা হচ্ছে।

    এদিকে, আজ র‌্যাব-২ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক জানান, আজ  দুপুরে চৌধুরী আব্দুল্লাহ্ আল-মামুন রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ‘জামিয়া ইসলামিয়া চর ওয়াশপুর মাদ্রাসা’, ‘ফয়জুল উম্মুল মাদ্রাসা’, ‘বুশরা মাদ্রসা’, ‘মারকাযুস সুন্নাহ্্ মেট্রো হাউজিং’ এতিমখানা সমূহে ৫ শতাধিক দুঃস্থ অসহায় এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করেন।

    খাবার বিতরণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত  এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।




    জাতীয় - এর আরো খবর