শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মালয়েশিয়ার শ্রমবাজার ঝুলে যায়নি : প্রবাসী কল্যাণমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ মার্চ, ২০২২ ০৮:৩৬ পূর্বাহ্ন

     মালয়েশিয়ার শ্রমবাজার ঝুলে যায়নি : প্রবাসী কল্যাণমন্ত্রী

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, মালয়েশিয়ার শ্রমবাজার ঝুলে যায়নি। সেখানকার শ্রমবাজার খুললেই বাংলাদেশের শ্রমিকরা কম খরচে দেশটিতে যেতে পারবেন।

    শুক্রবার দুপুরে রাজধানীর খিলক্ষেতের লঞ্জনীপাড়া বরুয়াতে বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    মন্ত্রী বলেন, আলোচনা না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা সম্ভব না। আমাদের উদ্দেশ্য শ্রমিক ও তাদের স্বার্থের জন্য যা কিছু করা প্রয়োজন সে অনুযায়ী আমি কাজ করবো। মালয়েশিয়ার শ্রমবাজারের জন্য তারা একটি প্রস্তাব দিয়েছে, আমরাও একটি প্রস্তাব দিয়েছি। আমরা কোনো সিন্ডিকেটের পক্ষে বা বিপক্ষে নই।

    প্রবাসীকল্যাণ মন্ত্রী জানান, আগামী ২৭ মার্চ তিনি প্রধানমন্ত্রীর দেয়া অন্য একটি দায়িত্বে মালয়েশিয়া যাচ্ছেন। তিনি চেষ্টা করবেন, সেই কাজের মধ্যেই  শ্রমিকের স্বার্থ ও দেশটিতে শ্রমিক পাঠানোর বিষয়ে আলোচনা করতে।

    বঙ্গবন্ধু ওয়েজ আর্নার্স সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে  ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড মহাপরিচালক হামিদুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন প্রমুখ উপস্থিত ছিলেন।




    জাতীয় - এর আরো খবর