শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সব দলের অংশগ্রহণে নির্বাচনের আশা সিইসির

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ মার্চ, ২০২২ ০৮:৫২ পূর্বাহ্ন

    সব দলের অংশগ্রহণে নির্বাচনের আশা সিইসির

    সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, আশা করি নির্বাচন ইনক্লুসিভ হবে, সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে। এতে সকলেই আনন্দিত হব। সব দল অংশগ্রহণ করুক আমরা তো চাই-ই। চাই সব দল নির্বাচনে আসুক।

    শুক্রবার বিকেলে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস পরিদর্শন ও জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তিনি প্রথমবারের মতো চট্টগ্রামে পরিদর্শন করলেন।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমাদের কাজ হচ্ছে নির্বাচন আয়োজন করা। আমরা সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজনের চেষ্টা করব। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, সব নির্বাচন। আমাদের ওপর যে দায়িত্ব তা আইন ও সংবিধান অনুযায়ী আমরা সবার সহযোগিতা নিয়ে সেই সংবিধান ও আইনের আলোকে সুন্দর নির্বাচন করার জন্য সাধ্যমত ও আন্তরিকভাবে চেষ্টা করব।

    ইভিএম প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমি মাত্র দায়িত্ব নিয়েছি। সব বুঝে উঠতে পারি নি।  সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামানসহ নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




    জাতীয় - এর আরো খবর