শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রোববার বনানীতে দাফান

    সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের প্রথম জানাজা নিজ গ্রামে অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ মার্চ, ২০২২ ১০:৫৭ অপরাহ্ন

    সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের প্রথম জানাজা নিজ গ্রামে অনুষ্ঠিত

    সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদের প্রথম নামাজে জানাজা শনিবার বিকেল ৪টা ১০মিনিটে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পাইকুড়া ইউনিয়নের নিজ গ্রাম পেময়ীতে অনুষ্ঠিত হয়।  নেত্রকোনা কেন্দুয়া উপজেলা চেয়ারম্যান মো. মইনউদ্দিন খন্দকার একথা জানান।

    তিনি জানান, বিকেল তিনটার দিকে হেলিকপ্টারে সাহাবুদ্দিন আহমদের মরদেহ পেময়ী গ্রামে নিয়ে আসা হয়েছে। এরপর এখানে প্রথম জানাজা শেষে আবারও মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হবে। দ্বিতীয় জানাজা রোববার সকাল ১০টায় জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

    এর আগে শনিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বলেন, ‘সাহাবুদ্দিন আহমদের প্রথম জানাজা শনিবার বেলা ৪টায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় তার নিজ গ্রাম পেময়ীতে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা রোববার সকাল ১০টায় জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।’

    সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমদ শনিবার সকাল ১০টা ২৫মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে ২০১৮ সালে ৮০ বছর বয়সে মারা যান সাহাবুদ্দীন আহমদের স্ত্রী আনোয়ারা আহমদ। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের  পর রাষ্ট্রপতি নির্বাচিত হন  সাহাবুদ্দীন আহমদ। ২০০১ সালের ১৪ নভেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন।

     




    জাতীয় - এর আরো খবর