শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ মার্চ, ২০২২ ১১:৪৮ অপরাহ্ন

    দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
    দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন  বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সদ্য স্বাধীন দেশকে সোনার বাংলায় পরিণত করতে বঙ্গবন্ধু অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

    শনিবার (১৯ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার রত্না চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, চলমান কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ ঘটানোর একটি অনন্য সুযোগ। পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠানরত এ সমাবেশে শিক্ষার্থীরা নিজেদের জীবনের প্রয়োজনীয় অনেক কিছু শিখতে পারবে যা তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। মন্ত্রী বলেন, বর্তমান ও ভবিষ্যত প্রজন্ম তাদের মেধা কাজে লাগিয়ে দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।

    বাংলাদেশ স্কাউটস জুড়ী উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্কাউটসের কমিশনার রিংকু রঞ্জন দাস এবং জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।

    উল্লেখ্য, এর পূর্বে পরিবেশমন্ত্রী এক অনুষ্ঠানে জুড়ী উপজেলার আরএইচডি - সাগরনাল টি ফ্যাক্টরি রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।




    জাতীয় - এর আরো খবর