শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ৩৩ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছেন : জাতিসংঘ

    নিজস্ব প্রতিবেদক

    ২০ মার্চ, ২০২২ ০৮:৩০ পূর্বাহ্ন

    ৩৩ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছেন : জাতিসংঘ

    যুদ্ধ শুরুর পর থেকে ৩৩ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এ ছাড়া ইউক্রেনের অভ্যন্তরে প্রায় ৬৫ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। শনিবার জাতিসংঘ এই পরিসংখ্যান দিয়েছে। খবর এএফপির।


    জাতিসংঘ শরণার্থী বিষয়ক বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর গত শুক্রবার পর্যন্ত যে হালনাগাদ হিসাব দিয়েছে তাতে দেখা যাচ্ছে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর ইউক্রেনের ৩৩ লাখ ২৮ হাজার ৬৯২ জন মানুষ দেশ ছেড়েছেন। এ ছাড়া অন্য দেশে আশ্রয়ের উদ্দেশ্যে ঘরবাড়ি ছেড়েছেন আরও ৫৮ হাজার ৩০ জন ইউক্রেনীয়।

    ইউএনএইচসিআর-এর প্রধান ফিলিপ্পো গ্রান্ডি বলেন, ‘বোমা হামলা, বিমান হামলা ও নির্বিচার ধ্বংসযজ্ঞের আশঙ্কায় ভীত হয়ে ইউক্রেন ছেড়ে দেশটির মানুষের অন্য দেশে পালানো অব্যাহত রয়েছে। এখন এসব মানুষের কাছে সাহায্য পৌঁছানো খুব জরুরি। কিন্তু এতে তাঁদের ভয় কাটবে না। ভয় কাটবে শুধু যুদ্ধ বন্ধ হলে।’

    যারা ইউক্রেন ছেড়েছেন তাদের ৯০ শতাংশই নারী ও শিশু। কারণ ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের যারা যুদ্ধ করতে পারবেন তাঁরা দেশ ছাড়তে পারছেন না।

    এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর বুধবার পর্যন্ত বিভিন্ন দেশের ১ লাখ ৬২ হাজার মানুষ দেশটি ছেড়েছেন। এ ছাড়া আরও লাখ লাখ মানুষ বাড়িঘর ছেড়েছেন। তবে তারা এখনো দেশত্যাগ করতে পারেননি। এসব মানুষ ইউক্রেনের বিভিন্ন সীমান্তে আটক পড়ে আছেন।

    আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাব অনুযায়ী বুধবার পর্যন্ত ইউক্রেনজুড়ে আনুমানিক ৬৪ লাখ ৮০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন।

     




    জাতীয় - এর আরো খবর