শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত

    কিশোরগঞ্জ প্রতিনিধি

    ২১ মার্চ, ২০২২ ১১:৫০ অপরাহ্ন

    তাড়াইলে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত
    তাড়াইলে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত

    কিশোরগঞ্জের তাড়াইলে যক্ষ্মা,ম্যালেরিয়া,এইচআইভি এবং কোভিড-১৯ এর  বিস্তার রোধ করার জন্য ওরিয়েন্টেশন ও জনসচেতনামূলক আলোচনাসভা অনুষ্টিত হয়েছে।

    সোমবার সকাল ১১টায় তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ডেমিয়েন ফাউন্ডেশন এর আয়োজনে উক্ত সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রহমান। উপজেলা ডেমিয়েন ফাউন্ডেশনের যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রক ইনচার্জ স্বপন কুমার দত্তের সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, উপজেলা যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মকর্তা আনন্দ মোহন গোষ্মামী,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মঞ্জুরুল মুকিত।

    আনন্দ মমোহন গোষ্মামী জানান, দুই সপ্তাহের বেশি কাশি থাকলে যক্ষ্মার লক্ষণ দেখা দেয় তাই দেরি না করে সমাজের সকল শ্রেণির লোকদের জন্য বিনামূল্যে পরীক্ষা এবং ঔষধ প্রাপ্তির জন্য ডেমিয়েন ফাউন্ডশন সেবা দিয়ে যাচ্ছে। তাছাড়া ম্যালেরিয়া, এইচআইভি এবং কুষ্ঠ রোগের চিকিৎসাও ডেমিয়েন ফাউন্ডেশনে বিনামূল্যে দেয়া হয়। সরকারের এইসব সেবাসমূহ সকলকে অবহিত করার জন্যই এই অরিয়েন্টেশন সভা।
    উক্ত সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতগন স্থানীয় গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর