শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিএমও থেকে পথশিশুদের জন্য উন্নত খাবার বিতরণ

    নিজস্ব প্রতিবেদক

    ২২ মার্চ, ২০২২ ০৭:৩২ পূর্বাহ্ন

    পিএমও থেকে পথশিশুদের জন্য উন্নত খাবার বিতরণ
    পিএমও থেকে পথশিশুদের জন্য উন্নত খাবার বিতরণ

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে পথশিশুদের কয়েকটি কেন্দ্রে খাবার পাঠিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)।
    পিএমও সূত্র জানায়, রোববার বিকেলে পিএমও রাজধানীর তিনটি প্রতিষ্ঠান- পথশিশু পুনর্বাসন কেন্দ্র-  কাওরান বাজার,পথশিশু পুনর্বাসন কেন্দ্র- কমলাপুর  এবং এসওএস শিশু পল্লী, শ্যামলীতে খাদ্য সামগ্রী পাঠায়। পথশিশুরা উন্নত খাদ্য সামগ্রী পেয়ে তাদের আনন্দ প্রকাশ করেছে এবং পিএমও- এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

    শিশুদের জন্য খাদ্যসামগ্রী পাঠানোর আগে বিকেলে পিএমওতে ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল এবং বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।




    জাতীয় - এর আরো খবর