কানসাটে ডিবি পুলিশের হাতে আগ্নেয়াস্ত্র আটক-১

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

২২ মার্চ, ২০২২ ০৮:৫৪ পূর্বাহ্ন

কানসাটে ডিবি পুলিশের হাতে আগ্নেয়াস্ত্র আটক-১
কানসাটে ডিবি পুলিশের হাতে আগ্নেয়াস্ত্র আটক-১

শিবগঞ্জে কানসাটে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার গভীর রাতে উপজেলার কানসাট ইউনিয়নের ইউনিয়নের বাগদূর্গাপুর গ্রামস্থ হঠাৎপাড়া মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মোবাবরপুর ইউনিয়নের মৃত বাহার উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম মানিক(৪৮)।

সোমবার সন্ধ্যায় জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বাগদূর্গাপুর গ্রামস্থ
হঠাৎপাড়া মোড় (একতার মোড়) হতে ১টি ওয়ান শ্যুটার গান ও ১ রাউন্ড গুলি সহ তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২২ মার্চ, ২০২২ ০৮:৫৪ পূর্বাহ্ন