শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ডাউন সিনড্রোম ব্যক্তিরা সমাজেরই অংশ, বোঝা নয়

    নিজস্ব প্রতিবেদক

    ২২ মার্চ, ২০২২ ০৮:৫৮ পূর্বাহ্ন

    ডাউন সিনড্রোম ব্যক্তিরা সমাজেরই অংশ, বোঝা নয়
    ডাউন সিনড্রোম ব্যক্তিরা সমাজেরই অংশ, বোঝা নয়

    বিশ্বে ১৭ তম ও বাংলাদেশে ৯ম বারের মতো সোমবার পালিত হলো ‘বিশ্ব  ডাউন সিনড্রোম দিবস’২০২২। দিবসটি উপলক্ষে বাংলাদেশের ১৮ কোটি মানুষের সুচিকিৎসার বাস্তবায়নের একমাত্র সংগঠন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির পক্ষ থেকে  গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের বিশিষ্ট গবেষক ও জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ  বলেন, ব্রিটিশ চিকিৎসক জন ল্যাঙ্গডন ডাউন ১৮৬৬ সালে এই শিশুদের চিহ্নিত করেন বলে তার নামানুসারে ডাউন সিনড্রোম কথাটি প্রচলিত হয়।

    সারা বিশ্বে ২১ মার্চ ‘বিশ্ব ডাউন সিনড্রোম দিবস’ পালিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, আমাদের দেশে প্রতিবছর পাঁচ হাজার ৫০০ বা প্রতিদিন প্রায় ১৫টি ডাউন শিশুর জন্ম হয়।ডাউন সিনড্রোম ব্যক্তিরা সমাজেরই অংশ। তারা সমাজের বোঝা নয়। তাদের মূলধারার জনগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত করতে হবে। তাদের সুবিধা বাড়াতে হবে।

    আর ডাউন সিনড্রোম ব্যক্তিদের জন্য যা দরকার তা হলো শিক্ষা,  চাকরির সুযোগ, বন্ধুত্ব আর ভালোবাসা। এ চাহিদাগুলো সমাজের আর দশজন মানুষের মতোই। তাদের বিশেষ কোনো চাহিদা নেই। তাদের প্রয়োজন বাড়তি একটু যত্নের।’

    এবং  ‘ডাউন সিনড্রোম মানেই অক্ষমতা নয়, এমনকি ডাউন সিনড্রোম কোনো রোগও নয়। এটি একটি জেনেটিক ভিন্নতা। বিশেষ চাহিদা নয়, মানুষের যে চাহিদাগুলো দরকার, ডাউন সিনড্রোম শিশু ও ব্যক্তিদেরও তাই প্রয়োজন।’

    তাই ‘ডাউন সিনড্রোম বৈশিষ্ট সম্পন্ন ব্যক্তির সক্ষমতা বৃদ্ধির জন্যে বিশ্বজুড়ে চলছে নানা প্রয়াস। তাদের দক্ষতা বাড়াতে হবে। আর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই।’




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর