শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পায়রা সেতু নির্মাণে বাংলাদেশ-কোরিয়া চুক্তি স্বাক্ষর

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ মার্চ, ২০২২ ১২:৪৪ পূর্বাহ্ন

    পায়রা সেতু নির্মাণে বাংলাদেশ-কোরিয়া চুক্তি স্বাক্ষর
    পায়রা সেতু নির্মাণে বাংলাদেশ-কোরিয়া চুক্তি স্বাক্ষর

    কচুয়া-বেতাগী-পটুয়াখালী-লোয়ালিয়া-কালাইয়া সড়কে পায়রা নদীর উপর সেতু নির্মাণে বাংলাদেশ-কোরিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
    রাজধানীর সেতু ভবনে মঙ্গলবার কোরিয়ান সামহোয়ান কর্পোরেশন এবং বাংলাদেশের মীর আখতার জয়েন্ট ভেনচারের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২০২৫ সালের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    ওবায়দুল কাদের বলেন, পটুয়াখালীর চতুর্থ শ্রেণীর ছাত্র শীর্ষেন্দু বিশ্বাস পায়রা নদীর উপর সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠির মাধ্যমে আবেদন করেন এবং তার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সেতু নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

    তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা, বাঙালির আস্থার প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুটির আবেদনে সাড়া দেওয়া এটি বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

    প্রায় সতেরশ’ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে এক হাজার বিয়াল্লিশ কোটি টাকা।




    জাতীয় - এর আরো খবর