শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ মার্চ, ২০২২ ০৯:৪১ পূর্বাহ্ন

    প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির সঙ্গে ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনের উরিয়া সাক্ষাৎ করেছেন।
    সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এ অবস্থান করছে। এ সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে দেশের যুব সমাজকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলছে।

    মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে অধিক সংখ্যক দক্ষ, আধা-দক্ষ, স্বল্প দক্ষ শ্রমিক রয়েছে। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন সেক্টরে কর্মী যোগান দিচ্ছে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।

    সাক্ষাতকালে কসোভোর রাষ্ট্রদূত সেদেশে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন।
    মঙ্গলবার সকাল এগারটায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)’র মহাপরিচালক মোঃ শহিদুল আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কাদের এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব ইউরোপ) সিকদার বদিরুজ্জামান উপস্থিত ছিলেন।

     

     

     

     




    জাতীয় - এর আরো খবর