শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ‍‍‍‍‍বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমাতে কাজ করছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ মার্চ, ২০২২ ০৭:২৮ অপরাহ্ন

     ‍‍‍‍‍বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমাতে কাজ করছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী
    ‍‍‍‍‍‍‍‍‍বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে কাজ করছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান বলেছেন,বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে কাজ করছে সরকার । এ লক্ষ্যে ‘লাইটার অ্যারেস্টার’ সংবলিত বজ্রপাত-নিরোধক কংক্রিটের ছাউনি (শেল্টার) নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে । দেশের হাওরাঞ্চলসহ বজ্রপাতপ্রবণ ২৩ জেলায় এসব ছাউনি নির্মাণে প্রকল্প হাতে নেয়া হয়েছে ।

    প্রতিমন্ত্রী বুধবার ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়াবিজ্ঞান বিভাগ আয়োজিত "আর্লি ওয়ার্নিং এন্ড আর্লি একশন: লাইটেনিং ডিজাস্টার"শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়াবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. তৌহিদা রশীদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আতিকুল হক এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ রেজাউল হক । অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সস অনুষদের ডিন অধ্যাপক ডক্টর জিল্লুর রহমান ।

    প্রকল্প বাস্তবায়ন হলে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা কমে আসবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বজ্রপাত ঠেকানো সম্ভব নয় । তবে এতে মৃত্যুর হার কমিয়ে আনতে আমরা তিনটি বিষয়কে অগ্রাধিকার দিচ্ছি । এর একটি হলো আরলি ওয়ার্নিং সিস্টেম । অর্থাৎ বজ্রপাতের ৪০ মিনিট আগেই সংকেত দেবে সেই যন্ত্র । দ্বিতীয়ত হলো,বজ্রপাত-নিরোধক কংক্রিটের শেল্টার নির্মাণ এবং তৃতীয়ত, জনসচেতনতা বাড়ানো ।




    জাতীয় - এর আরো খবর