শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বিশ্ব আবহাওয়া দিবস উদযাপিত

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ মার্চ, ২০২২ ০৮:০৩ অপরাহ্ন

     বিশ্ব আবহাওয়া দিবস উদযাপিত
    বিশ্ব আবহাওয়া দিবস উদযাপিত

    ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস । বাংলাদেশসহ বিশ্ব আবহাওয়া সংস্থার ১৯১টি সদস্য দেশ প্রতি বছর বিশেষ মর্যাদায়  এ দিবসটি পালন করে থাকে। অন্যান্য বছরের মত এ বছরও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচিতে দিবসটি পালন করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

    প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম আজ বুধবার রাজধানীর ঢাকাস্থ আগাঁরগাওয়ে পর্যটন ভবনে দিবসটির উদ্বোধন করেন।
    আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় করণীয় এবং অনুসরণীয় বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও কার্যকর পদক্ষেপ গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করাই এ দিবসটির মূল লক্ষ্য। এ বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- “আগাম সতর্কতা এবং আগাম পদক্ষেপ-দুর্যোগ ঝুঁকি হ্রাসে আবহাওয়া, পানি ও জলবায়ু তথ্য।”   

    বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আবহাওয়া, পানি ও জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত দুর্যোগের প্রভাবে মানুষের জীবন, সম্পদ ও ভৌত অবকাঠামো প্রভাবিত হয়ে থাকে।

    আবহাওয়া, পানি ও জলবায়ুর পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগের প্রভাব মোকাবেলায় আবহাওয়া ও জলবায়ুর আগাম পূর্বাভাস, সতর্কতা প্রদান, দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কার্যক্রম গ্রহণ এবং তথ্য ব্যবস্থাপনা বিশেষ ভূমিকা পালন করে থাকে।

    বিশ্বব্যাপী আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনের ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় দুর্যোগের ঝুঁকি হ্রাস ও মোকাবেলায় আবহাওয়া ও জলবায়ুর আগাম পূর্বাভাস ও সতর্কতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিই হলো এ বছরের প্রতিপাদ্যের মূল উদ্দেশ্য।

    আবহাওয়া অধিদপ্তরের সদর দপ্তরসহ গুরুত্ব অনুযায়ী দেশের বিভিন্ন শাখা অফিসসমূহ দিবসটি সীমিত আকারে পালন করেছে। এ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি ও প্রামাণ্য চিত্র স্বাস্থ্যবিধি মেনে জনসাধারণের পরিদর্শনের ব্যবস্থা করা হয়।

    আবহাওয়া অধিদপ্তরের মূল গেইটসহ অফিস চত্ত্বর বিভিন্ন রকমের আলোর মাধ্যমে সজ্জিত করা হয়। অধিদপ্তরীয় আবহাওয়া বিজ্ঞানীরা একটি সায়েন্টিফিক সেশনের আয়োজন করে। দেশের বহুল প্রচারিত বাংলা ও ইংরেজি দুইটি জাতীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশিত হয়। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন দিবসটির গুরুত্ব তুলে ধরে এ বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্প্রচার করে।

    এ ছাড়াও ঢাকা, কক্সবাজার, খেপুপাড়া, রংপুর ও মৌলভীবাজারের অপারেশনাল ইউনিট ও রাডার স্টেশনসমূহ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।




    জাতীয় - এর আরো খবর