শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • লালবাগে ছয়তলা ভবনে আগুন নিয়ন্ত্রণে

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ মার্চ, ২০২২ ১১:৪৪ পূর্বাহ্ন

     লালবাগে ছয়তলা ভবনে আগুন নিয়ন্ত্রণে
    ফাইল ছবি।

    রাজধানীর লালবাগে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ড ঘটে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ৬ টার দিকে তাজমহল টাওয়ারের পাশের ওই ভবনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টা পর ৭টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

    ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের কর্মকর্তা এরশাদ হোসাইন এ তথ্য জানান। তিনি বলেন, লালবাগের তাজমহল টাওয়ারের পাশে একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।  

    এরশাদ হোসাইন বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে তা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় তিন লাখ টাকার বেশি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে।  

     




    জাতীয় - এর আরো খবর