শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সন্তানদের মানবিক গুণের অধিকারী হিসেবে গড়তে হবে: প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ মার্চ, ২০২২ ১১:০০ অপরাহ্ন

    সন্তানদের মানবিক গুণের অধিকারী হিসেবে গড়তে হবে: প্রতিমন্ত্রী জাহিদ ফারুক
    সন্তানদের মানবিক গুণের অধিকারী হিসেবে গড়তে হবে: প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

    পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন; সন্তানদের মৌলিক মানবিক গুণের অধিকারী হিসেবে গড়ে তুলতে হবে। ৪১ সালের উন্নত বাংলাদেশের যোগ্য নাগরীক হিসেবে গড়ে তোলার জন্য এখন থেকেই ভূমিকা রাখতে হবে। অন্যথায় পিছিয়ে পরতে হবে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তলাবিহীন ঝুড়ি ক্ষেত দেশকে আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আপনাদেরকেও আপনার সন্তানকে ভবিষতের উপযোগী শিক্ষা দিয়ে দেশ পরিচালনার যোগ্য করে তুলতে হবে। আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, কিন্তু মানবীয় গুণাবলী হারিয়ে নয়। শিশু কিশোরদের মধ্যে সর্বাগ্রে তার গুণাবলী জাগাতে হবে, তবেই তার শিক্ষার মূল্য বাস্তবে কার্যকরী হবে।

    শুক্রবার রাজধানীর শ্যামপুরে  বুড়িগঙ্গা ইকো পার্কে  অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় সাংবাদিক কল্যাণ সমিতির  বার্ষিক বনভোজনে অংশগ্রহন করে তিনি এসব কথা বলেন।

     সংগঠনের সভাপতি আজিজুল ইসলাম ভূইয়া প্রতিমন্ত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ।
     
    প্রতিমন্ত্রী জাহিদ বলেন; বঙ্গবন্ধু কন্যার দুরদর্শী নেতৃত্বে দেশের সকল সেক্টরে উন্নয়নের ছোয়ায় আলোকিত হয়েছে। উন্নয়ন থেকে বাদ পরেনি দক্ষিণাঞ্চলও। নদী ভাঙ্গন কবলিত মানুষের আর্তনাত আর শোনা যাবেনা। ভাঙ্গন প্রতিরোধে সরকার বিগত সকল সরকারের চেয়ে অনেক বেশি আন্তরিক, দায়িত্বশীল ও তৎপর। জনগণের জীবন মানের উন্নয়ন করাই প্রধানমন্ত্রীর মূল লক্ষ।

    উপস্থিত সাংবাদিক নের্তবৃন্দের উদ্দেশ্য প্রতিমন্ত্রী বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নের গতিকে বেগবান করতে সর্বদা তৎপর থেকে উন্নয়ন অভিযাত্রায় নিজেদের সম্পৃক্ত করতে হবে।




    জাতীয় - এর আরো খবর