শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বাংলাদেশকে পেছনে ঠেলে দেবার চেষ্টা করা হয়েছে: মোস্তাফা জব্বার

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ মার্চ, ২০২২ ১১:১৬ অপরাহ্ন

    বাংলাদেশকে পেছনে ঠেলে দেবার চেষ্টা করা হয়েছে: মোস্তাফা জব্বার

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  মোস্তফা জব্বার বলেছেন, স্বাধীনতার ৫১ বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়  বঙ্গবন্ধুর তিন বছর সাড়ে সাত মাস এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৮ বছরের শাসনকাল বাদে বাকীটা সময় ছিলো বাংলাদেশকে পেছনে ঠেলে দেবার ইতিহাস। এই দীর্ঘ সময় দেশের মানুষ প্রকাশ্যে বঙ্গবন্ধুর নাম পর্যন্ত উচ্চাররণ করতে পারেনি। এই সময়টা বাংলাদেশকে  স্বাধীনতার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার চক্রান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার  দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের  ধারাবাহিকতায় আজকের বাংলাদেশ বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার প্রত্যাশিত গন্তব্যের ঠিকানায় দুর্বার গতিতে এগিয়ে চলছে।

    মন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় টেলিযোগাযোগ অধিদপ্তর মিলনায়তনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: খলিলুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বিটিআরসি‘র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং মূখ্য আলোচক হিসেবে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। অনুষ্ঠানে  ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো: সিরাজ উদ্দিন, টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: মশিউর রহমান প্রমূখ বক্তৃতা করেন।


    টেলিযোগাযোগ মন্ত্রী  বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার এই অভিযাত্রায় ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার চলমান সংগ্রাম এগিয়ে নিতে  ডিজিটাল সংযুক্তির মহাসড়ক নির্মাণের স্থপতি হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের  দায়িত্ব অপরিসীম বলে উল্লেখ করেন। তিনি বলেন, যুদ্ধের ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়েও বঙ্গবন্ধু কর্তৃক আইটিইউ ও ইউপিইউ-এর সদস্যপদ অর্জন, টিএন্ডটি বোর্ড গঠন, বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন, প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করা এবং কারিগরি শিক্ষা প্রসারে উদ্যোগ গ্রহণের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করা হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর দীর্ঘ ২১ বছরের ইতিহাস ছিলো ষড়যন্ত্রের ইতিহাস- বাংলাদেশেকে পাকিস্তানি ভাবধারায় প্রতিষ্ঠা করার চক্রান্তের নোংরা ইতিহাস।৯২ সালে বিনা মাশুলে সাবমেরিন ক্যাবল সংযোগ প্রত্যাখ্যান ছিলো বাংলাদেশকে প্রযুক্তি দুনিয়া থেকে পিছিয়ে রাখার চক্রান্ত।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ থেকে ২০০১ সালের পাচ বছরে মোবাইল ফোন এবং কম্পিউটার সাধারণের নাগালে পৌঁছে দিতে এবং দেশে ভি-স্যাটের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রতিষ্ঠা, দেশে দশহাজার প্রোগ্রামার তৈরি ইত্যাদি যুগান্তকারী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর রোপন করা বীজটিকি চারা গাছে রূপান্তর করেন বলে মন্ত্রী উল্লেখ করেন। গত তের বছরে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির হাত ধরে তা আজ এক বিরাট মহিরূহে পরিণত হয়েছে। এসবের ধারাবাহিকতায় বাংলাদেশে উন্নয়নের প্রতিটি সূচকে

    অভাবনীয় অগ্রগতি অর্জন করে বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বলে উল্লেখ করেন ডিজিটাল প্রযুক্তি বিকাশের এই অগ্রদূত। ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার ডিজিটাল রূপান্তরের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে শিক্ষার ডিজিটাল রূপান্তরের পথপ্রদর্শক মোস্তাফা জব্বার বলেন, সামনের দিনে মূল্য থাকবে প্রযুক্তি শিক্ষার-মূল্য থাকবে প্রযুক্তি সক্ষম মানুষের।এ লক্ষ্যে শিক্ষার ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই। মন্ত্রী ডিজিটাল সংযুক্তিকে সোনার বাংলা গড়ার ডিজিটাল হাইওয়ে আখ্যায়িত করে বলেন ৫০ বছর পরের উপযোগী প্রযুক্তি ব্যবহারের বিষয়টি মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। মন্ত্রী বলেন এখন ই, সি ও এস এর দিন নেই। ইলেকট্রনিক বা সাইবার বা স্মার্ট শব্দগুলো ডিজিটাল শব্দ দিয়ে স্থলাভিষিক্ত হয়েছে। আমাদের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি শেষ হয়ে যায়নি। শেখ হাসিনা ২০০৮ সালে ঘোষণা করেছিলেন যে ২১ সালে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হিসেবে পরিচিত হবে। আমরা গর্বের সাথে সেই পরিচিতি পেয়েছি। ডিজিটাল বাংলাদেশ হবে সেদিন যেদিন আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে পারবো। বঙ্গবন্ধুর সোনর বাংলা হলো সুখী-সমৃদ্ধ, শোষণ বৈষম্য হীন বাংলাদেশ।

    ডাক ও টেলিযোগাযোগ সচিব বঙ্গবন্ধুর  জীবনের অপ্রকাশিত  তথ্যগুলো সংগ্রহ এবং তা সংকলিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন,বঙ্গবন্ধু সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেক তথ্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো সংগ্রহ করতে পারলে তা ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস্য হিসেবে কাজ করবে।

    বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বাংলাদেশের সাথে পাকিস্তানের উন্নয়নের তূলনা করে দেখান যে পাকিস্তান বাংলাদেশের ধারে কাছেও দাড়াতে পারছেনা। তিনি পাকিস্তার আমলে বাঙালীর প্রতি বৈষম্য করার দৃষ্টান্তগুলোও তুলে ধরেন। তিনি বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, একজন বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা আজ স্বাধীনতা পেয়েছি।

     

    মূখ্য আলোচক  অধ্যাপক মনজুরুল ইসলাম বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন।

    মন্ত্রী বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষ্যে আয়োজিত শিশুদের বঙ্গবন্ধু চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার হস্তান্তর করেন।




    জাতীয় - এর আরো খবর