তাড়াইলে স্বাধীনতা দিবসে দারুল কুরআনের র‍্যালি ও আলোচনা সভা

কিশোরগঞ্জ প্রতিনিধি

২৬ মার্চ, ২০২২ ০৯:৪০ অপরাহ্ন

তাড়াইলে স্বাধীনতা দিবসে দারুল কুরআনের র‍্যালি ও আলোচনা সভা
তাড়াইলে স্বাধীনতা দিবসে দারুল কুরআনের র‍্যালি ও আলোচনা সভা

কিশোরগঞ্জের তাড়াইলে উত্তরায় অবস্থিত দারুল কুরআন মাদরাসার উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ (শনিবার) সকাল সোয়া ১০টায় দারুল কুআনের নুরানি কিন্ডারগার্টেন শাখার ক্যাম্পাস থেকে একটি র‍্যালি শুরু হয়ে তাড়াইল বাজার গোরস্থান মার্কেট, মাদরাসা মার্কেট, উপজেলা পরিষদ ও থানার মোড় হয়ে পুনরায় মাদরাসায় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।


দারুল কুরআনের পরিচালক সাংবাদিক এমদাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দারুল কুরআনের শিক্ষক হাফেয মাওলানা আকরামুল ইসলাম, মাওলানা মোশারফ হুসেন মিল্কী, হাফেয মো. আনোয়ার হোসেন, মাওলানা জিয়াউল হকসহ ছাত্র, ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং জাতির কল্যাণ ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।




সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৬ মার্চ, ২০২২ ০৯:৪০ অপরাহ্ন