শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রাণ গ্লকোজ-ডি-ডিআরইউ স্বাধীনতা দিবস ব্যাডমিন্টনের পুরস্কার বিতরণ

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ মার্চ, ২০২২ ০৯:৪৯ অপরাহ্ন

    প্রাণ গ্লকোজ-ডি-ডিআরইউ স্বাধীনতা দিবস ব্যাডমিন্টনের পুরস্কার বিতরণ
    প্রাণ গøুকোজ-ডি-ডিআরইউ স্বাধীনতা দিবস ব্যাডমিন্টনের পুরস্কার বিতরণ

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে প্রাণ গ্লুকোজ-ডি-ডিআরইউ স্বাধীনতা দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে। শনিবার বিকালে ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে হাতে প্রাইজ মানি ও ট্রফি তুলে দেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।

    প্রাণ গ্লুকোজ-ডি-ডিআরইউ স্বাধীনতা দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন একাত্তর টিভি'র হাবীব রহমান এবং রানার্স আপ চ্যানেল আই'র তারিকুল ইসলাম মাসুম।
     
    নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন দ্যা ভয়েজ অফ এশিয়া'র মাকসুদা লিসা এবং রানার্স আপ একাত্তর টিভি'র নাদিয়া শারমিন।

    পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন চ্যানেল আই'র তারিকুল ইসলাম মাসুম ও সাব্বির আহমেদ জুটি ও রানার্স আপ একাত্তর টিভি'র হাবীব রহমান ও জেমসন মাহবুব।

    সম্মিলিত দ্বৈতে চ্যাম্পিয়নশীপ অর্জন করেছেন এশিয়ান টিভির রকিবুল ইসলাম মানিক ও দ্যা ভয়েজ অফ এশিয়া'র মাকসুদা লিসা। এই ইভেন্টে রানার্স আপ একাত্তর টিভি'র হাবীব রহমান ও নাদিয়া শারমিন।

    টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রাইজ মানি ৫ হাজার টাকা এবং রানার আপ পেয়েছেন ৩ হাজার টাকা।

    ডিআরইউ স্টাফদের মধ্যে দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন জসিম উদ্দিন ও জাকির হোসেন বাবুল এবং রানার্স আপ ফিরোজ হাওলাদার ও রবিউল ইসলাম।

    ডিআরইউ ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিআরইউ’র অর্থ সম্পাদক এস এম এ কালাম, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা ও এসকে রেজা পারভেজ। এছাড়াও ডিআরইউ সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম, ক্রীড়া উপ-কমিটির সদস্য কামাল হোসেন তালুকদার উপস্থিত ছিলেন।

     




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ২৬ মার্চ, ২০২২ ০৯:৪৯ অপরাহ্ন