শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • এশিয়ান আরচারিতে প্রথম পদক জয়ী তিন তরুণী

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৮ নভেম্বর, ২০২১ ০৮:৪০ পূর্বাহ্ন

    এশিয়ান আরচারিতে প্রথম পদক জয়ী তিন তরুণী

    চলমান এশিয়ান আরচারিতে প্রথম পদক লাভ করে ইতিহাসে নাম লেখালেন বাংলাদেশের তিন আরচার দিয়া সিদ্দিকী, নাসরিন  আক্তার ও  বিউটি রায়। বুধবার চলমান এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের পঞ্চম দিনে প্রথম পদকের দেখা পেয়েছে বাংলাদেশ। এশিয়ান আরচারিতে বাংলাদেশের প্রথম পদক।


    বুধবার সকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ভিয়েতনামের খেলোয়াড়দের ৫-৩ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের তিন আরচার দিয়া-নাসরিন-বিউটি।

    জয় দিয়ে প্রথম সেট শুরু করে বাংলাদেশ। প্রথম সেটে বাংলাদেশ পায় ৫১ পয়েন্ট। এরপর টানা দ্বিতীয় সেটও জিতে নেয় বাংলাদেশ। এই সেটে বাংলাদেশের ছিল ৫৭ পয়েন্ট। অবশ্য তৃতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভিয়েতনামের মেয়েরা। সেই সেটে ৫৪ পয়েন্ট পায় ভিয়েতনাম, বাংলাদেশ পায় ৫৩। পঞ্চম সেট ড্র হয়। দুদলই পায় সমান ৫৩ পয়েন্ট করে। শেষ পর্যন্ত ৫-৩ সেট পয়েন্টে জিতে ব্রোঞ্জ পদক পায় বাংলাদেশ।

    প্রথম পদক জয়ের পর দিয়া বলেন, আমাদের আত্মবিশ্বাস ছিল যে, আমরা পারব, আমাদের তিন জনের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল। আমরা অনেক খুশি যে এশিয়ান চ্যাম্পিয়নশিপের মতো আসরে এই পদক পেয়েছি।

    আগামী শুক্রবার সকালে মিশ্র দলগত ইভেন্টে ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে স্বর্ণের লড়াইয়ে নামবে বাংলাদেশ।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ১৮ নভেম্বর, ২০২১ ০৮:৪০ পূর্বাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ১৮ নভেম্বর, ২০২১ ০৮:৪০ পূর্বাহ্ন