পাইকগাছা সরকারি গার্লস স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

১ এপ্রিল, ২০২২ ০৯:৩১ পূর্বাহ্ন

পাইকগাছা সরকারি গার্লস স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিদ্যালয় মাঠে দিনভর বিভিন্ন ইভেন্টের উপর ক্রীড়া প্রতিযোগিতা এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু, অপু মন্ডল, প্রধান শিক্ষক খালেকুজ্জামান।

উপস্থিত ছিলেন, শিক্ষক আব্দুল ওহাব, ফজলুল আজম, পঞ্চানন সরকার, প্রণব কুমার বিশ্বাস, বোরহান উদ্দীন শেখ, রেজাউল ইসলাম, রবীন্দ্রনাথ দে, প্রদেশ কুমার মল্লিক, মৃণাল কান্তি রায় ও দীপংকর সরকার।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১ এপ্রিল, ২০২২ ০৯:৩১ পূর্বাহ্ন