শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বাগেরহাটে মক্কেলকে ধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় আইনজীবী গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক

    ২ এপ্রিল, ২০২২ ০১:৫০ অপরাহ্ন

    বাগেরহাটে মক্কেলকে ধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় আইনজীবী গ্রেপ্তার

    বাগেরহাটে নারী মক্কেলকে মামলাসংক্রান্ত কাজের কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ ও এর ভিডিও ধারণ করার অভিযোগে করা মামলায় এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই আইনজীবীর নাম ফকির ইফতেখারুল ইসলাম ওরফে রানা (৫৫)।

    গতকাল শুক্রবার বিকেলে বাগেরহাট পৌর শহরে নিজের বাড়ি থেকে ইফতেখারুলকে গ্রেপ্তার করা হয়। এর আগে দুপুরে ওই মক্কেল নারী ও শিশু নির্যাতন আইনে তাঁর বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় মামলা করেন। আইনজীবী ফকির ইফতেখারুল ইসলাম বাংলাদেশ তাঁতী লীগ বাগেরহাট জেলা শাখার সদস্যসচিব।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী বাগেরহাটের পারিবারিক আদালতে তাঁর স্বামীর বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। অভিযুক্ত ইফতেখারুল ইসলাম ওই মামলায় ২০১৮ সাল থেকে তাঁর আইনজীবী হিসেবে নিযুক্ত। সেই সূত্রে ওই নারী বিভিন্ন সময় ইফতেখারুল ইসলামের চেম্বারে যেতেন। এ সুযোগে বিভিন্ন সময় তাঁকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ওই আইনজীবী। একপর্যায়ে গত ২৯ জানুয়ারি ইফতেখারুল মামলাসংক্রান্ত প্রয়োজনের কথা বলে তাঁর বাড়িতে অবস্থিত চেম্বারে ওই নারীকে ডেকে নেন। এরপর তাঁকে ধর্ষণ ও এর ভিডিও ধারণ করেন।

    এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম শনিবার দুপুরে গণমাধ্যমকে বলেন, ওই নারী থানায় এসে অভিযুক্ত আইনজীবী ইফতেখারুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এজাহার দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ ইফতেখারুলকে গ্রেপ্তার করে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর