শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার

    নিজস্ব প্রতিবেদক

    ২ এপ্রিল, ২০২২ ০৭:৩৮ অপরাহ্ন

     চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার

    দেশের আকাশে শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই সিয়াম সাধনার (রোজা) মাস পবিত্র রমজান শুরু হচ্ছে রোববার (৩ এপ্রিল)। আর আগামী ২৮ এপ্রিল বৃহস্পতিবার দিনগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

    শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের যশোরের উপ-পরিচালক চাঁদ দেখার সংবাদ জানান। পরে জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জানানো হয়।

    ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে আজ ১৪৪৩ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে আগামীকাল ৩ এপ্রিল রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা করা হবে। প্রেক্ষিতে, আগামী ২৬ রমজান ১৪৪৩ হিজরি, ১৫ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ, ২৮ এপ্রিল ২০২২ খ্রি. বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

    সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রি মোঃ ফরিদুল হক খান এমপি।

    সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান এনডিসি, প্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শাহেনুর মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোঃ মুশফিকুর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মুনিম হাসান,  মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোঃ ছাইফুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ নজরুল ইসলাম, ঢাকা জেলার এডিসি মোঃ ইলিয়াস মেহেদী, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ জহিরুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ আছাদুর রহমান, সরকারী মাদ্রাসা-ই-আলিয়ার উপাধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নেয়ামতুল্লাহ ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)। এছাড়া সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ এবং মদীনাতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ২ এপ্রিল, ২০২২ ০৭:৩৮ অপরাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ২ এপ্রিল, ২০২২ ০৭:৩৮ অপরাহ্ন