শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ডিআরইউ’র সদস্যদের অনুসন্ধানী সাংবাদিকতার তিন দিনের প্রশিক্ষণ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৫ এপ্রিল, ২০২২ ১১:৩৪ অপরাহ্ন

    ডিআরইউ’র সদস্যদের অনুসন্ধানী সাংবাদিকতার তিন দিনের প্রশিক্ষণ

    পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্যদের অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে ম্যানেজমেন্ট এন্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)।

    গত ৩ এপ্রিল থেকে সিসিডিএম হোপ সেন্টারে শুরু হওয়া তিনদিনব্যাপী (৩-৫ এপ্রিল) এ আবাসিক প্রশিক্ষণে ১৩জন সদস্য অংশগ্রহণ করেন। মঙ্গলবার সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।

    ফোজো মিডিয়া ইনস্টিটিউট, লিনিয়াস ইউনিভার্সিটি, সুইডেনের ‘ইমপ্রুভিং কোয়ালিটেটিভ জার্নালিজম ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সমন্বয় করেন ডিআরইউ’র তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ ও এমআরডিআই’র আইকিউজেবি প্রোজেক্ট ইমপ্লিমেন্টেশন ম্যানেজার সানাউল হক দোলন।

    গত বছর ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডে অংশগ্রহণকারীদের মধ্য থেকে পাভেল হায়দার চৌধুরী, আলমগীর হোসেন, কাজী এমাদ উদ্দীন জেবেল, মো: ফরিদ উদ্দিন আহমেদ, স্মৃতি মন্ডল, মো: শাহজাহান মোল্লা, এম এইচ রবিন, ফারহানা ইয়াসমিন (জুঁথি), রহিম শেখ, আব্দুল হালিম (আদিত্য রিমন), ফারহানা নীলা, মো: আবু সাঈদ (সাঈদ শিপন) ও মৌসুমী ইসলাম এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

    এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, এমআরডিআই অনুসন্ধানী সাংবাদিকতা হেল্প ডেস্কের প্রধান মোহাম্মদ বদরুদ্দোজা (বদরুদ্দোজা বাবু), গেøাবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের (জিআইজিএন) রোভিং এশিয়া এডিটর মিরাজ আহমেদ চৌধুরী ও সাংবাদিক কুররাতুল-আইন-তাহমিনা এ প্রশিক্ষণের মোট ১১টি সেশন পরিচালনা করেন।

    উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত ২৯৬ জন সদস্যকে সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে ডিআইরইউ। এমআরডিআই’র সাথে যৌথ উদ্যোগে এই প্রথম কোন আবাসিক প্রশিক্ষণ আয়োজন করে ডিআরইউ।

     




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর

    আট বিভাগেই বৃষ্টির আভাস

    আট বিভাগেই বৃষ্টির আভাস

    ৫ এপ্রিল, ২০২২ ১১:৩৪ অপরাহ্ন