শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ফের হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করালেন খালেদা জিয়া

    নিজস্ব প্রতিবেদক

    ৭ এপ্রিল, ২০২২ ১০:৫১ পূর্বাহ্ন

    ফের হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করালেন খালেদা জিয়া

    স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও হাসপাতালে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বিকাল সোয়া ৪টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে গুলশানের বাসা থেকে বের হন তিনি। বিকাল ৫টার দিকে খালেদা জিয়া হাসপাতালে পৌঁছান। ঘণ্টাখানেক পরে তিনি বাসার উদ্দেশে হাসপাতাল ছাড়েন।

    খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, হাসপাতালে খালেদা জিয়ার কিছু স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

    টানা ৮১ দিন হাসপাতালে থেকে গত ১ ফেব্রুয়ারি বাসায় ফেরেন খালেদা জিয়া। গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত বছরের ১৩ নভেম্বর ঢাকার এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। এরপর দীর্ঘদিন সিসিইউতে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে চলতি বছরের ১০ জানুয়ারি তাকে কেবিনে স্থানান্তর করা হয়। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ৭৬ বছর বয়সি খালেদা জিয়া নানা শারীরিক জটিলতায় ভুগছেন। দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত তিনি। দেশে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের মার্চে তাঁর দণ্ড স্থগিত করে সাময়িক মুক্তি দেয় সরকার। এরপর গুলশানের ভাড়াবাসায় ওঠেন তিনি। গত বছর এপ্রিলে করোনায় আক্রান্ত হলে এভারকেয়ার হাসপাতাল ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। সে দফায় ৫৪ দিন চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছিলেন তিনি।

     

     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর