শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রেমিকের আনা বিষ খেয়ে তরুণীর আত্মহত্যা

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৯ নভেম্বর, ২০২১ ০৯:১১ পূর্বাহ্ন

    প্রেমিকের আনা বিষ খেয়ে তরুণীর আত্মহত্যা

    নিজের জীবন দিয়ে প্রেমিকের জন্য ভালোবাসার প্রমাণ দিয়েছেন রুনা আক্তার (১৮) নামে এক তরুণী। প্রেমিকের আনা কেড়ির বড়ি খেয়ে গতকাল বুধবার (১৭ নভেম্বর) আত্মহত্যা করেন তিনি। নিহত রুনাব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ধরখার ইউনিয়ন রানীখার গ্রামের আবু কাউসারের মেয়ে। আর প্রেমিক সৈয়দ মনির উদ্দিন একই এলাকার সৈয়দ রোকন উদ্দিনের ছেলে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুনার সঙ্গে দীর্ঘদিন প্রেম করে তাকে বিয়ে করেছিলেন মনির। গত কয়েক মাস আগে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। সম্প্রতি আবারও তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল বুধবার সকালে রুনা প্রাইভেট পড়তে যাওয়ার সময় রাস্তায় মনিরের সঙ্গে দেখা হয়। এ সময় দুজনের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে রুনা তার ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য মনিরকে বিষ আনতে বলেন।


    পরে মনির গিয়ে দোকান থেকে কেড়ির বড়ি এনে দেন রুনার হাতে। এরপর রুনা সেই বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান মনির। পরে রুনার স্বজনরা হাসপাতাল থেকে মনিরকে আটক করেন। বিকেলে রুনার শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যায় ঢাকায় নেওয়ার পথে রুনার মৃত্যু হয়।

    আখাউড়া থানার ওসি মিজানুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, রুনার মৃত্যুর ঘটনায় তার বাবা থানায় মামলা করেছেন। মনিরকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। রুনার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।




    সাতদিনের সেরা খবর

    ভিন্ন খবর - এর আরো খবর

    বিল গেটসের নতুন প্রেমিকা কে এই পওলা হার্ড? 

    বিল গেটসের নতুন প্রেমিকা কে এই পওলা হার্ড? 

    ১৯ নভেম্বর, ২০২১ ০৯:১১ পূর্বাহ্ন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের এ কি হাল?

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের এ কি হাল?

    ১৯ নভেম্বর, ২০২১ ০৯:১১ পূর্বাহ্ন

    ক্রাশ না ক্রাচ

    ক্রাশ না ক্রাচ

    ১৯ নভেম্বর, ২০২১ ০৯:১১ পূর্বাহ্ন

    গৃহপরিচারিকা বেবি হালদার এখন নামি লেখিকা

    গৃহপরিচারিকা বেবি হালদার এখন নামি লেখিকা

    ১৯ নভেম্বর, ২০২১ ০৯:১১ পূর্বাহ্ন

    বাঁচার আকুতি কত হৃদয়বিদারক !

    বাঁচার আকুতি কত হৃদয়বিদারক !

    ১৯ নভেম্বর, ২০২১ ০৯:১১ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক গাছেই ৫০ মৌচাক

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক গাছেই ৫০ মৌচাক

    ১৯ নভেম্বর, ২০২১ ০৯:১১ পূর্বাহ্ন