শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দুনিয়ার হায়াত কিভাবে কাটাবেন?

    ১৯ নভেম্বর, ২০২১ ০৯:৩৮ পূর্বাহ্ন

    দুনিয়ার হায়াত কিভাবে কাটাবেন?

    মুফতি মনসূরুল হক।।

    প্রত্যেকের জন্য নিম্নোক্ত কাজগুলো পরিপূর্ণরূপে আঞ্জাম দেয়া খুবই জরুরী। কেননা, উক্ত কাজগুলোই দীনের সারমর্ম।

    (ক) নিজের ঈমান আক্বীদা সহীহ ও মজবুত করা। কুফরী-শিরকী বিশ্বাস থেকে অন্তরকে পাকা রাখা।

    (খ) ইবাদত বন্দেগী আমলী মশকের মাধ্যমে পরিপূর্ণ সুন্নাত অনুযায়ী শিখে নেয়া।

    (গ) রিযিককে হালাল রাখার ফিকির করা।

    (ঘ) আরো কর্তব্য হচ্ছে- মা-বাপ, স্ত্রী-সন্তান তথা বান্দার হকের প্রতি সতর্ক দৃষ্টি রাখা, যাতে করে কারোর হক যিম্মায় না থেকে যায়। কারণ এর পরিণতি হবে ভয়াবহ। হাশরের ময়দানে পাওনাদারকে নেকী দিয়ে তার পাওনা পরিশোধ করতে হবে। যদি তাকে দেয়ার মত নেকী না থাকে বা পাওনা পরিশোধ করতে যেয়ে নেকী শেষ হয়ে যায়, তাহলে পাওনাদারের গুনাহের বোঝা নিজের কাঁধে নিতে হবে এবং শেষে নেকীশূন্য অবস্থায় গুনাহের পাহাড় কাঁধে নিয়ে দোযখে যেতে হবে। হাদীস শরীফে এ ধরনের লোকদেরকে আসল মিসকিন বলা হয়েছে। সুতরাং সারা জীবন এ সব ব্যাপারে তৎপর থাকতে হবে। কারোর নিকট ঋণী থাকলে, সাথে সাথে খাতা বা ডায়রিতে লিখে রাখতে হয় এবং পরিশোধের জন্য ব্যতিব্যস্ত থেকে যখনই ব্যবস্থা হয়, সেই মুহূর্তে পাওনাদারকে তার পাওনা পৌঁছে দেয়া জরুরী। যদি নির্ধারিত সময়ে ঋণ আদায় করা সম্ভব না হয়, তাহলে লজ্জাবোধ করে দূরে না থেকে পাওনাদারের সাথে যোগাযোগ করে তার থেকে পাওনা পরিশোধের সময় বৃদ্ধি করে নেয়া কর্তব্য। মূর্খ লোকেরা অযথা লজ্জা করে তার থেকে দূরে দূরে থেকে অপরাধী ও হক নষ্টকারী প্রমাণিত হয়। (বুখারী শরীফ-মিশকাত শরীফ, ২/ ৪৩৫)

    (ঙ) নিজের আত্মার রোগের চিকিৎসার জন্য এবং অন্তরের ভাল গুণসমূহ অর্জনের জন্য কোন হক্কানী বুযুর্গের সাথে সম্পর্ক রাখা।

    (চ) গুনাহে কবীরা, হারাম, মাকরূহে তাহরীমী ও সন্দেহজনক মনে হয় এমন জিনিস থেকে কঠোরভাবে বিরত থাকা।

    (ছ) নিজের পরিবারের লোকজন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও মহল্লাবাসী লোকদেরকে সর্বদা দ্বীনের দাওয়াত দিতে থাকা এবং তাদেরকে দীনের তা‘লীম দিতে থাকা। সার কথা আল্লাহর দীনের জন্য প্রতিদিন কিছু সময় বের করা। (সূরা বাকারা, আয়াত ১৭৭/ বুখারী শরীফ, ২/ ৮৯৬) 

    • মুফতী মনসূরুল হক। প্রধান মুফততিও শাইখুল হাদীস, জামিয়া রহমানিয়া,মুহাম্মাদপুর,ঢাকা।



    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ১৯ নভেম্বর, ২০২১ ০৯:৩৮ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ১৯ নভেম্বর, ২০২১ ০৯:৩৮ পূর্বাহ্ন

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    ১৯ নভেম্বর, ২০২১ ০৯:৩৮ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ১৯ নভেম্বর, ২০২১ ০৯:৩৮ পূর্বাহ্ন