শিবগঞ্জে র‌্যাবের হাতে ফেন্সিডিলসহ যুবক আটক

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

৯ এপ্রিল, ২০২২ ০৭:৪৬ পূর্বাহ্ন

শিবগঞ্জে র‌্যাবের হাতে ফেন্সিডিলসহ যুবক আটক

শিবগঞ্জে ফেন্সিডিল সহ এক  যুবককে আটক করেছে র‌্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত যুবক হলো জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের  তেলকুপি লম্বাপাড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে সরওয়ারদী হোসেন সাহু(৪৫)।

র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮এপ্রিল) দেড়টার দিকে ব্যাটালিয়ন অধিনায়ক লে:কর্ণেল রিয়াজ  শাহরিয়ার এবং কোম্পনাী উপঅধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বা পাড়া গ্রামে সরওয়াদী হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৪শ বোতল ফেন্সিডিল সহ সরওয়াদী হোসেন(৪৫)কে হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং আটককৃত সরওয়াদী হোসেনকে পুলিশের সহায়তায়  চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর কারাগারে পাঠানো হয়েছে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৯ এপ্রিল, ২০২২ ০৭:৪৬ পূর্বাহ্ন