শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আস্থা নেই জাতীয় পার্টির

    নিজস্ব প্রতিবেদক

    ১০ এপ্রিল, ২০২২ ১০:১৩ পূর্বাহ্ন

    তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আস্থা নেই জাতীয় পার্টির

    জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম.কাদের বলেছেন, জাতীয় পার্টির তত্ত্বাবধায়ক সরকারের প্রতি কোন আস্থা নেই। যতবার তত্ত্বাবধায়ক সরকার হয়েছে ততবারই জাতীয় পার্টি তাদের অবিচারের শিকার হয়েছে।

    শনিবার বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজ আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    জাতীয় ছাত্র সমাজের ভারপ্রাপ্ত সভাপতি শাহ ইমরান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য মো. রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

    জি.এম. কাদের আরও বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে হলে নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িতদের নিরপেক্ষ ও সাহসী হতে হবে। পেশি শক্তি ও টাকার প্রভাবে নির্বাচন ব্যবস্থা নষ্ট হচ্ছে। নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ার কারণে রাজনীতিতে সৎ ও নীতিবান মানুষ ভালো করছে না।

    তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধ এবং করোনার প্রভাবে বিশ^ব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে। বাংলাদেশের অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়ছে। অর্থনৈতিক সংকটে পড়েছে সাধারণ মানুষ। দ্রব্যমূল্য বেড়ে গেছে। মানুষের আয় কমে গেছে।’ বাস্তবতা মোকাবেলায় সকল রাজনৈতিক দলের সহায়তায় করণীয় ঠিক করা জরুরি হয়ে পড়েছে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘সরকারকেই উদ্যোগী হয়ে রাজনৈতিক দলগুলোকে  নিয়ে আলোচনা করতে হবে।’ 




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর