ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার ইফতার মাহফিল

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

১১ এপ্রিল, ২০২২ ০৯:৩৬ পূর্বাহ্ন

ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার ইফতার মাহফিল

ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার উদ্যোগে“সার্বজনীন কল্যাণে মাহে রমজান”শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ব্যাংক ভবনে সাতক্ষীরা শাখার এসভিপি ও শাখা প্রধান মুহাঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, শাখা প্রধান ও এভিপি মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ সাইফুল ইসলাম, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আরিফ উদ্দীন।

প্রধান আলোচক ছিলেন, আলহাজ¦ হাফেজ মাওঃ মোঃ শহিদুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন, ব্যাংক কর্মকর্তা রবিউল ইসলাম। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মাওঃ আফসার উদ্দীন ফিরোজী।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১১ এপ্রিল, ২০২২ ০৯:৩৬ পূর্বাহ্ন