শিবগঞ্জে ডেলটা মেডিকেলে ইফতার ও দোয়া মাহফিল

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

১৩ এপ্রিল, ২০২২ ০৯:০৪ পূর্বাহ্ন

শিবগঞ্জে ডেলটা মেডিকেলে ইফতার ও দোয়া মাহফিল

ডেলটা মেডিকেল সেন্টারের  আয়োজনে  ইফতার মাহফিল  ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলার সন্ধ্যায় ডেলটা মেডিকেল সেন্টারের মিলনায়তেন শিবগঞ্জ উপজেলা শাখার কেমিষ্ট  এন্ড ড্রাগিস্টের  সাধারণ সম্পাদক  ও বণিক সমিতির সাবেক সভাপতি আলহাজ আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের শিবগঞ্জ প্রতিনিধি প্রভাষক সফিকুল ইসলাম।

কেমিস্ট এন্ড ড্রাগিস্ট  সমিতির শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও আল মদিনা ফার্মেসির (রানা ঔষধ ঘর) মালিক সাইফুল ইসলাম রানার সঞ্চালনায়  প্রধান আলোচক  হিসাবে উপস্থিত ছিলেন ডেলটা মেডিকেল সেন্টারের পরিচালক শিশু ও নবজাতক বিশেষজ্ঞ ডা: মাহফুজ রায়হান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেমিস্ট এন্ড  ড্রাগিস্ট  সমিতির শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি  শ্রী  প্রপোধ দত্ত ও  সহসভাপতি আলহাজ রমজান আলি,শিবগঞ্জ নার্সিং  হোমের পরিচালক গোলাম আজম। ইফতার মাহফিল ও দোয়ায় অংশ  গ্রহ ন করেন বিভিন্ন ক্লিনিকের পরিচালক, ফার্মেসির মালিক ও বিভিন্ন ইউনিয়নের সি এইচ সি পি প্রতিনিধিগণ সহ বিভিন্ন পেশার শতাধিক ব্যক্তিবর্গ। প্রধান আলোচক শিশূ ও নবজাতক বিশেষজ্ঞ ডা: মাহফুজ রায়হান বলেন ডেলাটা মেডিকেল সেন্টার শিশূদের শিশুদেও জন্য বিভিন্ন ধরনের খেলাধূলা ও  চিত্তবিনোদনের ব্যবস্থা গ্রহনের মাধ্যমে শিশু বান্ধব পরিবেশ  সৃষ্টি করা হবে এবং প্রতিটি শিশু রোগীর সাথে থাকা মানুষের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টির ব্যবস্থা করা হবে।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৩ এপ্রিল, ২০২২ ০৯:০৪ পূর্বাহ্ন