শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • উত্তরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহত

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ এপ্রিল, ২০২২ ১১:০৮ পূর্বাহ্ন

    উত্তরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহত

    রাজধানীর উত্তরার আজমপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আলোহী নারীসহ তিন জন মারা গেছেন। তারা হলেন- ইনামুল ইসলাম (২৫), মোছা. হনুফা আক্তার (৩৫) ও মোহাম্মদ অনিক (১৮)। নিহতের স্বজনরা জানিয়েছেন, অনিকের বাবা দুর্ঘটনায় আহত। তাকে দেখতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটেছে।

    বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোরে এই দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে ইনামুল ইসলাম ও হনুফা আক্তার ঘটনাস্থলে এবং মোহাম্মদ অনিক হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

    অনিকের মা অজুফা আক্তার জানান, অনিক মোহাম্মদপুর রায়েরবাজার এলাকায় থাকতেন। সেখানে তিনি একটি গ্যারেজে কাজ করতেন। তার বাবা গাজীপুর বোর্ডবাজার এলাকায় থাকেন। তিনি গতকাল অ্যাক্সিডেন্ট করেছেন। তাকে দেখতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

    তিনি আরও জানান, নিহত হনুফা আক্তার অনিকের ফুপু। অপর নিহত ব্যক্তি (ইনামুল) অনিকের পূর্ব পরিচিত।

    উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, আমরা খবর পেয়ে উত্তরা আজমপুর আমির কমপ্লেক্সের সামনে গিয়ে দেখতে পাই মোটরসাইকেল এবং কাভার্ডভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে দুজন মারা গেছেন। পরে অনিক নামে একজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    তিনি আরও জানান, নিহত অনিকের গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানায়। বর্তমানে রায়েরবাজার এলাকায় থাকতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম চলছে।




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর