শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বাংলা সংস্কৃতির অগ্রযাত্রায় অবদান রাখছে 'ইয়ুথ বাংলা' : সংস্কৃতি প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ এপ্রিল, ২০২২ ১০:২২ অপরাহ্ন

    বাংলা সংস্কৃতির অগ্রযাত্রায় অবদান রাখছে 'ইয়ুথ বাংলা' : সংস্কৃতি প্রতিমন্ত্রী

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় উজ্জীবিত শিল্পী ও সংস্কৃতিকর্মীদের নিয়ে একটি অলাভজনক প্রতিষ্ঠান। সংগঠনটি ইতোমধ্যে অনেক সামাজিক ও সাংস্কৃতিক কাজ সম্পাদনের মাধ্যমে একটি মানবিক ও প্রগতিশীল সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। দেশের সীমানা পেরিয়ে বিশ্বের ২৭টি দেশে সংগঠনটির শাখা বিস্তৃত। পর পর দুই বছর যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে 'জয় বাংলা' উৎসব উদযাপনের মধ্য দিয়ে সংগঠনটি সফলভাবে বাংলাদেশের অগ্রযাত্রা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেছে। 'ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন' দেশে-বিদেশে বাংলা সংস্কৃতির অগ্রযাত্রায় অসামান্য অবদান রাখছে।

    প্রতিমন্ত্রী রোববার বিকালে রাজধানীর গুলশানস্থ বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে 'ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন' আয়োজিত 'Total Energies Presents Youth Entrepreneurial Festival 2022''এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তৃতা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি।

    বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, 'তরুণ উদ্যোক্তা উৎসব-২০২২' -এ অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মাঝে আমি যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা দেখেছি। সেজন্য অদূর ভবিষ্যতে তারা আরো সফলকাম হবে বলে আমি আশাবাদী। জমকালো উৎসব আয়োজনের জন্য তিনি এসময় আয়োজক কর্তৃপক্ষ ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

    প্রধান অতিথি বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ থেকে বড় কিছুর যাত্রা শুরু হয়। ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন তরুণ উদ্যোক্তা তৈরি ও তাদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান তথা পৃষ্ঠপোষকতা প্রদানের লক্ষ্য আয়োজন করেছে 'তরুণ উদ্যোক্তা উৎসব ২০২২' (Youth Entrepreneurial Festival 2022)। তাদের এ মহতী উদ্যোগকে আমি স্বাগত জানাই। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, তরুণ উদ্যোক্তাদের মধ্যে যথেষ্ট প্রাণচাঞ্চল্য ও কর্মস্পৃহা রয়েছে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রতিমন্ত্রী এসময় আশাবাদ ব্যক্ত করেন।

    ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের সভাপতি মুনা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ।

    অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের সহ-সভাপতি ড. মো. মশিউর রহমান, বিশিষ্ট অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিকার শিমুল মুস্তাফা, বিশিষ্ট অভিনেতা ও পরিচালক সালাউদ্দিন লাভলু প্রমুখ।

    পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী তরুণ উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন দুই প্রতিমন্ত্রী।

    উল্লেখ্য, 'তরুণ শক্তির উৎকর্ষে' স্লোগান নিয়ে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীর গুলশানস্থ বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে গত ১৪ থেকে ১৬ এপ্রিল তিন দিনব্যাপী দ্বিতীয় বারের মত তরুণ উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম 'ইয়ুথ এন্ট্রেপ্রেনেরিয়াল ফেস্টিভ্যাল ২০২২' অনুষ্ঠিত হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    ১৭ এপ্রিল, ২০২২ ১০:২২ অপরাহ্ন

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ১৭ এপ্রিল, ২০২২ ১০:২২ অপরাহ্ন

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ১৭ এপ্রিল, ২০২২ ১০:২২ অপরাহ্ন