খালেদা জিয়াকে আইন অনুযায়ী সুবিধা দেয়া হচ্ছে: আইনমন্ত্রী  (ভিডিও)

জাগো কণ্ঠ ডেস্ক

২১ নভেম্বর, ২০২১ ০৬:৫৭ পূর্বাহ্ন

খালেদা জিয়াকে আইন অনুযায়ী সুবিধা দেয়া হচ্ছে: আইনমন্ত্রী  (ভিডিও)

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবিকতার দৃষ্টান্ত হিসেবে আইনে যা করা সম্ভব বেগম খালেদা জিয়ার জন্য তা করেছেন। ভুলে গেলে চলবে না বাংলাদেশের আদালত দ্বারা তিনি সাজাপ্রাপ্ত। একজন সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আইন দ্বারা যে সুবিধা দেয়া যায়, তা দেয়া হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) সকালে আখাউড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে  যুক্ত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিএনপি যদি বিদেশ থেকে ডাক্তার আনতে চায়, আনতে পারে। তারা যত বড় ডাক্তার আনতে চায়, আনতে পারবে। সেক্ষেত্রে  সরকার কোনো বাধা দেবে না। তবে বিএনপিকে এটাও মনে রাখতে হবে দেশের আইনে যা আছে, তার বাইরে গিয়ে সরকার কিছু করবে না।

উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ (অব.) মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে বর্ধিত সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, আসন্ন  ইউপি নির্বাচনে আখাউড়ায় কাউকে দলীয় প্রতীক নৌকা দেয়া হবে না। যার যে পদে ইচ্ছুক নির্বাচন করতে পারবে। বক্তৃতায় জনসমর্থনের ভিত্তিতে নির্বাচন করার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের অনুরোধ জানান।

তিনি বলেন,  জনগণ যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেকারণেই  দলীয় প্রতীক ছাড়া নির্বাচন দেওয়া হয়েছে। নির্বাচন সুশৃঙ্খল ও সুষ্ঠু হবে। নির্বাচনকে কেন্দ্র করে কোন বিশৃঙ্খলার সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিজা কাজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসেন বাবুল, সেলিম ভূইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ ভূইয়া বাদল, যুবলীগের যুগ্ম আহবায়ক আতাউর রহমান নাজিম,আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদ সাখাওয়াত হোসেন নয়ন।

এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান, সদস্য, মহিলা সদস্য সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

২১ নভেম্বর, ২০২১ ০৬:৫৭ পূর্বাহ্ন

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

২১ নভেম্বর, ২০২১ ০৬:৫৭ পূর্বাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

২১ নভেম্বর, ২০২১ ০৬:৫৭ পূর্বাহ্ন