শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • জামাই রণবীরকে জড়িয়ে শ্বশুরের কান্না, দামি ঘড়ি দিলেন শাশুড়ি

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৮ এপ্রিল, ২০২২ ০৯:৪৩ পূর্বাহ্ন

     জামাই রণবীরকে জড়িয়ে শ্বশুরের কান্না, দামি ঘড়ি দিলেন শাশুড়ি

    রণবীর-আলিয়া বিয়ে নিয়ে আলোচনার শেষ নেই। আলোচনায় এসেছেন রণবীর শ্বশুর-শাশুড়িও। বলিউডের ভাট পরিবারের ছোট কন্যা এখন কাপুর পরিবারের ঘরণী। আদরের মেয়ে আলিয়া ভাটকে বিয়ে দিয়ে স্বাভাবিকভাবেই আবেগাপ্লুত হয়ে পড়েন বাবা মহেশ ভাট। তাই মেয়ের জামাই রণবীরকে জড়িয়ে ধরে কান্না ঠেকাতে পারলেন না তিনি।  

    ইনস্টাগ্রামে প্রকাশিত মহেশ ভাট ও রণবীরের ছবি সবার মন ছুঁয়েছে। ছবিতে দেখা যায় রণবীরকে বুকে জড়িয়ে ধরে আবেগতাড়িত হয়ে পড়েছেন বর্ষীয়ান নির্মাতা মহেশ ভাট। ধরে রাখতে পারেননি চোখের পানি। এভাবেই যেন মেয়ের দায়িত্ব বুঝিয়ে দিলেন রণবীরকে।

    সামাজিক মাধ্যমে ছবি দুইটি শেয়ার করে মহেশ ভাটের বড় মেয়ে পূজা ভাট লেখেন, ‘শব্দের কী প্রয়োজন যখন একজনের ক্ষমতা রয়েছে মন থেকে কথা বলবার এবং অন্যজনের সেটা বুঝে নেওয়ার!’

    বৃহস্পতিবার রণবীরের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তে বসেছিল এই আলোচিত বিয়ের আসর। ওইদিন আংটি বদলও সারেন রণবীর-আলিয়া।  

    ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, বিয়েতে জামাই রণবীরের জন্য সবচেয়ে দামি উপহারটি দিয়েছেন আলিয়ার মা সোনি রাজদান। তিনি রণবীরকে একটি দামী ব্র্যান্ডের হাতঘড়ি দিয়েছেন যা ভারতে পাওয়া যায় না। ঘড়িটির দাম প্রায় আড়াই কোটি রুপি!

    এদিকে, রণবীরের কাছ থেকে একটি বিরাট হীরের আংটি উপহার হিসাবে পেয়েছেন আলিয়া। একই সঙ্গে তাদের বিয়েতে উপস্থিত অতিথিদের রির্টান গিফটও দেওয়া হয়েছে। উপহার হিসাবে প্রত্যেক অতিথিকে দেওয়া হয়েছে কাশ্মীরি শাল।

    মহেশ ভাট ও সোনি রাজদানের দুই মেয়ে আলিয়া ভাট ও শাহিন ভাট। অন্যদিকে মহেশ ও তার প্রথম স্ত্রী কিরণ ভাটের দুই সন্তান পূজা ও রাহুল ভাট। মহেশের দুই পক্ষের সন্তানই আলিয়ার বিয়েতে উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    ১৮ এপ্রিল, ২০২২ ০৯:৪৩ পূর্বাহ্ন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    ১৮ এপ্রিল, ২০২২ ০৯:৪৩ পূর্বাহ্ন

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ১৮ এপ্রিল, ২০২২ ০৯:৪৩ পূর্বাহ্ন

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ১৮ এপ্রিল, ২০২২ ০৯:৪৩ পূর্বাহ্ন