ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের জন্য নতুন সুদহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২২ ০৯:৩০ পূর্বাহ্ন

 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের জন্য নতুন সুদহার ঘোষণা

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) জন্য আমানতের ওপর ৭ শতাংশ ও ঋণে ১১ শতাংশ সুদহার ধার্য করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সোমবার (১৮ এপ্রিল) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে তা সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স অ্যান্ড মার্কেটস (ডিএফআইএম)।

ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, জুলাই মাসের ১ তারিখ থেকে সব ধরনের আমানত ও ঋণের ওপর সুদহার নির্ধারিত হার অতিক্রম করবে না।

তবে যেসব আমানত ইতোমধ্যে নেওয়া হয়েছে, সেগুলোর সুদহার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত একই থাকবে।

 




সাতদিনের সেরা খবর

অর্থ-বাণিজ্য - এর আরো খবর

দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

১৯ এপ্রিল, ২০২২ ০৯:৩০ পূর্বাহ্ন

এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

১৯ এপ্রিল, ২০২২ ০৯:৩০ পূর্বাহ্ন