পাইকগাছা উপজেলা সমাজ কল্যাণ পরিষদের তহবিল থেকে মেধাবী শিক্ষার্থী, অস্বচ্ছল জনগোষ্ঠীর চিকিৎসা সহায়তা ও অস্বচ্ছল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২৪ ব্যক্তিকে ৯৯ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত উপকারভোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক প্রদান করেন নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ শাহরিয়ার হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান ও যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু।