নিউমার্কেটে শান্তি ফেরাতে সাদা পতাকা ওড়ালেন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২২ ০৮:১৮ অপরাহ্ন

 নিউমার্কেটে শান্তি ফেরাতে সাদা পতাকা ওড়ালেন ব্যবসায়ীরা

দুইদিন সংঘর্ষে উদ্ভুত পরিস্থিতিতে রাজধানীর নিউমার্কেটে শান্তি ফেরাতে সাদা পতাকা ওড়ালেন ব্যবসায়ীরা। বুধবার (২০ এপ্রিল) মার্কেটের প্রতিটি ফটকে টানানো হয় সাদা পতাকা।

এ বিষয়ে পুলিশের নিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ বলেন, ব্যবসায়ীরা প্রত্যেক মার্কেটে সাদা পতাকা উড়িয়েছেন। ঢাকা কলেজের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন তারা, বিষয়টা সমাধান হচ্ছে। বাকি উত্তেজনাও হয়তো ছাত্রদের মধ্যে থাকবে না।

এর আগে বিকেলের দিকে নিউমার্কেট এলাকায় হঠাৎ করে উত্তেজনা দেখা দেয়। এসময় মার্কেটের সামনে দোকান কর্মচারীরা এবং ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন।

নিউমার্কেট খুলে দেওয়া হয়েছে- এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে কলেজের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা নিউমার্কেট খোলার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। এসময় ঢাকা কলেজের সামনে ককটেল বিস্ফোরণেরও খবর পাওয়া যায়।


ঢাকা কলেজ শিক্ষার্থীদের দাবি- গত দুদিন ধরে চলা সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত নিউমার্কেটের কোনো দোকান খোলা যাবে না।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহেন শাহ বলেন, কিছু উৎসুক জনতা নিউমার্কেটের সামনে জড়ো হয়েছিল। খবর পেয়ে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে শিক্ষার্থীরা উৎসুক জনতাকে ধাওয়া করেন। শিক্ষক ও আমরা তাদের বুঝিয়ে ক্যাম্পাসে ফেরত পাঠিয়েছি। এখন যান চলাচল স্বাভাবিক।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, গত দুদিনের সংঘর্ষে দোকান বন্ধ থাকায় নিউমার্কেট এলাকার ১০ হাজার ব্যবসায়ীর প্রায় ২০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ঈদের বেশি দিন বাকি নেই, যতদিন যাচ্ছে ততোই লোকসানের মাত্রা বাড়ছে।

 




সাতদিনের সেরা খবর

অর্থ-বাণিজ্য - এর আরো খবর

দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

২০ এপ্রিল, ২০২২ ০৮:১৮ অপরাহ্ন

এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

২০ এপ্রিল, ২০২২ ০৮:১৮ অপরাহ্ন