লটারির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের ঠিকাদার চুড়ান্ত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

২২ এপ্রিল, ২০২২ ০৮:৫১ পূর্বাহ্ন

লটারির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের ঠিকাদার চুড়ান্ত

পাইকগাছার অস্বচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের ঠিকাদার লটারির মাধ্যমে চুড়ান্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ লটারির আয়োজন করা হয়। এর আগে দুটি প্যাকেজে টেন্ডার আহবান করা হয়। দুটি প্যাকেজে ৫০জন করে ১শ জন ঠিকাদার অংশ নেয়। প্রথম প্যাকেজে ৬টি ঘরের জন্য বরাদ্দ রয়েছে ৮৪ লক্ষ ৬২ হাজার ২৯২ টাকা। দ্বিতীয় প্যাকেজে ৭টি ঘরের অনুক‚লে বরাদ্দ রয়েছে ৯৮ লক্ষ ৭২ হাজার ৬৭৪ টাকা। অংশগ্রহণকারী ঠিকাদারদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ঠিকাদার চুড়ান্ত করা হয়।

প্রথম প্যাকেজের চুড়ান্ত ঠিকাদার মনোনিত হন গাজী শহিদুল ইসলাম খোকনের মেসার্স লক্ষীখোলা ট্রেডার্স। দ্বিতীয় প্যাকেজের চুড়ান্ত ঠিকাদার হলেন, শেখ আব্দুল আজিজের মেসার্স জনতা ট্রেডিং ঠিকাদারী প্রতিষ্ঠান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, ঠিকাদারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২২ এপ্রিল, ২০২২ ০৮:৫১ পূর্বাহ্ন