শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মেঘনা সেতু নির্মিত হলে দেশের অর্থনীতি অনেক সমৃদ্ধ হবে: এনামুল হক শামীম

    নিজস্ব প্রতিবেদক

    ২২ এপ্রিল, ২০২২ ১০:০৫ অপরাহ্ন

    মেঘনা সেতু নির্মিত হলে দেশের অর্থনীতি অনেক সমৃদ্ধ হবে: এনামুল হক শামীম

    পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মান করেছেন। তাঁর হাত ধরেই মেঘনা সেতু নির্মিত হবে। শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে মেঘনা সেতু নির্মিত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগের ২২ জেলা, সিলেটের চার জেলা এবং চট্টগ্রাম বিভাগের ১১ জেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এছাড়া তিনটি সমুদ্রবন্দরের মধ্যে সড়কপথে পণ্য পরিবহণে সময় কমিয়ে আনাও সম্ভব হবে। এর ফলে দেশের অর্থনীতিতে বিরাট ইতিবাচক প্রভাব পড়বে। মেঘনা সেতু নির্মিত হলে দেশের অর্থনীতি অনেক সমৃদ্ধ হবে।

    শুক্রবার শরীয়তপুরের সখিপুরের উপজেলার আলুর বাজার সংলগ্ন মেঘনা নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

    উপ- মন্ত্রী শামীম বলেন; মেঘনা সেতুর একপ্রান্তে চাঁদপুরের হরিণা ফেরিঘাট আর অন্যপ্রান্তে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আলুবাজার ফেরিঘাট। দুই ফেরিঘাটের মধ্যে দূরত্ব নদী ও চর মিলিয়ে ১০ কিলোমিটার। সেতুটি হলে চাঁদপুর ও শরীয়তপুরেরই শুধু লাভবানই হবে না, সারাদেশে অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার পরিবর্তনে বিপ্লব সাধিত হবে। বাংলাদেশের জন্য যা কল্যাণকর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী  শেখ হাসিনা তাই করেন। বঙ্গবন্ধুর বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশে রুপান্তরিত হবে।

    এনামুল হক শামীম আরো বলেন; প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় ও বলিষ্ঠ নেতৃত্বের কারণেই সকল ষড়যন্ত্র উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু নির্মিত হয়ে যানবাহন চলাচল এখন সময়ের ব্যাপার। মানবতার মা, জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে এবার মেঘনা সেতুও নির্মিত হবে। তাই সরকার ২ শত ৪৩ কোটি টাকা ব্যয়ে স্পেনের বিশেষজ্ঞ প্রতিষ্ঠান দিয়ে মেঘনা সেতুর প্রাথমিক সমীক্ষার কাজ শুরু করেছে। শরীয়তপুরবাসীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    উল্লেখ্য, একেএম এনামুল হক শামীম এমপি হয়ে উপমন্ত্রী হওয়ার পর ২০১৯ সালের ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মেঘনা সেতুর জন্য প্রস্তাব  পেশ করেন । মেঘনা সেতু নির্মাণেও সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং মাস্টার প্ল্যান প্রণয়নে ছয়টি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে সরকার। মেঘনা নদীর যে ৯ টি পয়েন্ট সমীক্ষা হচ্ছে তার ৪ টি পয়েন্টের কাজ সম্পন্ন হয়েছে। আগামী জুন মাসের মধ্যে বাকি ৫টি পয়েন্টর কাজ সমাপ্ত হবে।

    এসময় তাঁর সঙ্গে ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা, ইউএনও তানভীর আল নাসীফ, থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সহ-সভাপতি জিতু মিয়া বেপারী, আনোয়ার হোসেন বালা, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক খবিরুজ্জামান বাচ্চু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কাওসার আহমেদ তকি প্রমূখ।

    এর আগে সখিপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন করেন। এবং হাজী শরীয়তউল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের গর্ভনিংবডির সভায় সভাপতিত্ব করেন। শেষে সখিপুর থানা আওয়ামীলীগ আয়োজিত ইফতার মাহফিলে যোগদিবেন উপমন্ত্রী এনামুল হক শামীম।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর