শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কর্মসংস্থান ব্যাংকের নতুন চেয়ারম্যান নূরুল আমিন

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ এপ্রিল, ২০২২ ০৮:০০ পূর্বাহ্ন

    কর্মসংস্থান ব্যাংকের নতুন চেয়ারম্যান নূরুল আমিন

    সরকারের সিনিয়র সচিব (অবসরপ্রাপ্ত) মো. নূরুল আমিনকে কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। রোববার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তাকে নিয়োগ দেয়া হয়।

    প্রজ্ঞাপনে বলা হয়, কর্মসংস্থান ব্যাংক আইন, ১৯৯৮-এর ধারা ৯-এর ১ (ক) ও ১০ (১) অনুযায়ী সিনিয়র সচিব (অবসরপ্রাপ্ত) মো. নূরুল আমিনকে তার যোগদানের তিন বছরের জন্য কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হলো। জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

    ২০২০ সালের ৯ জুন অবসর গ্রহণের আগে একই বছরের ১৮ মে পরিকল্পনা বিভাগের সচিব মো. নুরুল আমিনকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়। এর আগে তিনি ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান। এরও আগে ২০১৮ সালের ১৮ মার্চ তাকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর