রান্না উপযোগী মাছ সরবরাহকারী প্রতিষ্ঠান ফিস ভিলেজের উদ্বোধন

জাগো কণ্ঠ ডেস্ক

২৫ এপ্রিল, ২০২২ ০৯:২২ পূর্বাহ্ন

রান্না উপযোগী মাছ সরবরাহকারী প্রতিষ্ঠান ফিস ভিলেজের উদ্বোধন

পাইকগাছার রান্না উপযোগী মাছ সরবরাহকারী প্রতিষ্ঠান ফিস ভিলেজ এর উদ্বোধনী অনুষ্ঠান রোববার সকালে উপজেলার কপিলমুনি বাজারে অনুষ্ঠিত হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের এনএটিপি-২ প্রকল্পের সিনিয়র সহকারী পরিচালক মোঃ নওশিন। বিশেষ অতিথি ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। বক্তব্য রাখেন, ফিস ভিলেজের সত্বাধিকারী আলহাজ¦ রফিকুল ইসলাম।

উল্লেখ্য, অত্র উপজেলায় রান্না উপযোগী মাছ সরবরাহের এটাই প্রথম কোন সরবরাহকারী প্রতিষ্ঠান। মৎস্য অধিদপ্তরের এনএটিপি-২ প্রকল্পের আর্থিক সহায়তায় ব্যবসায়ী আলহাজ¦ রফিকুল ইসলাম কপিলমুনি বাজারে ফিস ভিলেজ নামে সরবরাহকারী প্রতিষ্ঠানটি করেছেন। এর মাধ্যমে ক্রেতা সাধারণ সরাসরি এবং অনলাইনের মাধ্যমে রান্না উপযোগী মাছ ক্রয় করতে পারবেন।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৫ এপ্রিল, ২০২২ ০৯:২২ পূর্বাহ্ন