শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বর্ডারহাট স্থাপনের মধ্যদিয়ে উভয় দেশের মানুষের যোগাযোগ ও বাণিজ্য বৃদ্ধি পাবে

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ এপ্রিল, ২০২২ ১১:৫৭ অপরাহ্ন

    বর্ডারহাট স্থাপনের মধ্যদিয়ে উভয় দেশের মানুষের যোগাযোগ ও বাণিজ্য বৃদ্ধি পাবে

    বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন,  ভারতের মিজোরাম রাজ্য এবং বাংলাদেশের মানুষের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির জন্য মিজোরাম  সীমান্তে একটি বর্ডার হাট স্থাপন করা হবে। মিজোরামের সিলসুরি এবং বাংলাদেশের সীমান্ত এলাকার সাজেক এ একটি বর্ডার হাট স্থাপনের বিষয়ে মিজোরাম  প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, উভয় দেশ এ বিষয়ে একমত হয়েছি। মিজোরামের সাথে বাংলাদেশের উল্লেখযোগ্য বাণিজ্যিক  সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের তৈরী পোশাক, নির্মাণ সামগ্রী, প্লাষ্টিক ও খাদ্য পণ্যসহ চাহিদা মোতাবেক বিভিন্ন পণ্য মিজোরামে রপ্তানি করা সম্ভব হবে। সেখানে এসকল পণ্যের বিপুল চাহিদা রয়েছে। একই সাথে মিজোরামের পাথর, হলুদ, আদা, মরিচ, বিখ্যাত বাশ ইত্যাদি বাংলাদেশে আমদানি করার সুযোগ সৃষ্টি হবে।

    এখানে একটি বর্ডার হাট স্থাপনের ফলে মিজোরামের সাথে বাংলাদেশের  দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী ও সম্প্রসারিত হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, লুসাই পাহারের অবস্থান মিজোরামে, কর্ণফুল নদী লুসাই পাহাড় হতে উৎপত্তি হয়ে বাংলাদেশের চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত। নৌপথ ব্যবহার করে মিজোরামের সাথে বাংলাদেশের পণ্য পরিবহন এবং বাণিজ্যবৃদ্ধির সম্ভাব্যতা যাচাই করা হবে। উভয় দেশের বাণিজ্য বৃদ্ধি করতে যে সকল সমস্যা ও করনীয় রয়েছে সেগুলো যাচাই-বাচাই করে সমস্যা সমাধানের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।

    বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি এবং ভারতের মিজোরাম রাজ্যের বাণিজ্য ও শিল্পমন্ত্রী উৎ. জ. খধষঃযধহমষরধহধ আজ (২৫ এপ্রিল) মিজোরামের কনফারেন্স হলে একটি জয়েন্ট স্টেটমেন্ট স্বাক্ষর করে যৌথ সাংবাদিক সম্মেলনে বক্তব্য প্রদানের সময় এসব কথা বলেন।

    বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের মতো প্রতিবেশি দেশের সাথেও বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী। মিজোরাম রাজ্যের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক  বাণিজ্য বৃদ্ধির উল্লেখযোগ্য  সম্ভাবনা রয়েছে। আমরা এ সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। এজন্য বাণিজ্যবৃদ্ধির পরিবেশ সৃষ্টি এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য আমরা কাজ করছি।

    ভারতের মিজোরাম রাজ্যের বাণিজ্য ও শিল্পমন্ত্রী উৎ. জ. খধষঃযধহমষরধহধ বলেন, বাংলাদেশের চট্রগ্রাম বন্দর ও নৌপথ ব্যবহার করে উভয় দেশের মালামাল পরিবহন এবং বাণিজ্য বৃদ্ধি করার সুযোগ রয়েছে। এ বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি। বর্ডার হাটের বিষয়ে উভয় দেশের মানুষের আগ্রহ রয়েছে। এখানে বর্ডার হাট স্থাপন করা হলে উভয় দেশ উপকৃত হবে। উভয় দেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ স্থাপিত হবে এবং বাণিজ্যের সম্ভাবনা বৃদ্ধি পাবে। এতে করে উভয় দেশ লাভবান হবে।

    উল্লেখ্য, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি ২২-২৫ এপ্রিল মিজোরাম রাজ্য সফর করেন। এসময় বাণিজ্যমন্ত্রী মিজোরাম রাজ্যের বাণিজ্য ও শিল্পমন্ত্রী উৎ. জ. খধষঃযধহমষরধহধ কে সাথে নিয়ে বর্ডারহাট স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। উভয় দেশের সীমান্ত এলাকার সিলসুরি-সাজেক এলাকা পরিদর্শন করেন। মিজোরামের পথে বাংলাদেশের ৩১৮ মিলোমিটার সীমানা রয়েছে।

    সফর কালে বাণিজ্যমন্টত্রী টিপু মুনশি মিজোরামের চিফ মিনিষ্টার তড়ৎধসঃযধহমধ এবং মিজোরাম রাজ্য সভার স্পিকার খধষৎরহষরধহধ ঝধরষড় এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং উভয় দেশের সার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

    মিজোরাম এর সরকারি দলের ডেপুটি চিফ হুইপ খধষৎরহঃষঁধহমধ ঝধরষড়, গখঅ, মিজোরাম সরকারের কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিয়াল ডেভেলপমেন্ট বোর্ড এর ভাইস চেয়ারম্যান ক. খধষফধহিমষরধহধ, গখঅ এসময় উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ২৫ এপ্রিল, ২০২২ ১১:৫৭ অপরাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ২৫ এপ্রিল, ২০২২ ১১:৫৭ অপরাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ২৫ এপ্রিল, ২০২২ ১১:৫৭ অপরাহ্ন