সাবমেরিন ক্যাবলের আয় ৩০% বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল, ২০২২ ১২:৩২ পূর্বাহ্ন

 সাবমেরিন ক্যাবলের আয়  ৩০% বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের(বিএসসিসিএল) আয় চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এর আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে। পাশাপাশি এ সময়ে কোম্পানিটির করপরবর্তী নিট মুনাফা বেড়েছে প্রায় ৪৪ শতাংশ।


সোমবার অনুষ্ঠিত সভায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে কোম্পানিটির পর্ষদ। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৩১৭ কোটি ৮৯ লাখ টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে আয় ছিল ২৪৪ কোটি ১১ লাখ টাকা।


আলোচ্য সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৭৯ কোটি ৩৯ লাখ টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১২৪ কোটি ৭৫ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১০ টাকা ৮৮ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৭ টাকা ৫৭ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৭ টাকা ৯২ পয়সায়।




সাতদিনের সেরা খবর

অর্থ-বাণিজ্য - এর আরো খবর

দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

২৬ এপ্রিল, ২০২২ ১২:৩২ পূর্বাহ্ন

এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

২৬ এপ্রিল, ২০২২ ১২:৩২ পূর্বাহ্ন