শিব্সা সাহিত্য অঙ্গন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ সামগ্রী বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

২৭ এপ্রিল, ২০২২ ০৮:৪৩ পূর্বাহ্ন

শিব্সা সাহিত্য অঙ্গন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ সামগ্রী বিতরণ

পাইকগাছার ঐতিহ্যবাহী শিব্সা সাহিত্য অঙ্গন ও সমাজ কল্যাণ সংস্থা’র পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, শিব্সা সাহিত্য অঙ্গন ও সমাজ কল্যাণ সংস্থা’র সভাপতি সুরাইয়া বানু ডলি।

উপস্থিত ছিলেন, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, প্রভাষক লুৎফা ইসলাম, লিলিমা খাতুন, নাজমীন নাহার, বজলুর রহমান ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। অনুষ্ঠানে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ী, লুঙ্গি, সেমাই, চিনি সহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৭ এপ্রিল, ২০২২ ০৮:৪৩ পূর্বাহ্ন