শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ইত্যাদিতে আবারও বিদেশিদের নিয়ে জমকালো আয়োজন

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ এপ্রিল, ২০২২ ১২:৫৩ অপরাহ্ন

     ইত্যাদিতে আবারও বিদেশিদের নিয়ে  জমকালো আয়োজন

    করোনার প্রকোপ কমে যাওয়ায় বিদেশিদের নিয়ে এবার আবারো আয়োজন করা হয়েছে বিদেশি পর্ব। বিদেশিদের দিয়ে তাদের মাতৃভাষার বদলে বাংলা ভাষায় গ্রামের সহজ সরল মানুষের চরিত্রে অভিনয় করিয়ে তুলে ধরা হয় আমাদের লোকজ সংস্কৃতি, গ্রামীণ খেলাধুলা। বিদেশি এই পর্বের পরিসমাপ্তি ঘটে চমৎকার একটি মেসেজের মাধ্যমে। বিদেশিদের মাধ্যমে আমাদের সংস্কৃতি ছড়িয়ে পড়ছে বিশ্বের নানা প্রান্তে।

    ঢাকায় বসবাসরত বিদেশিদের কাছে হানিফ সংকেত ও ইত্যাদি দু’টি জনপ্রিয় নাম। যেহেতু বিদেশিরা এ দেশে অনেক ব্যস্ত সময় কাটান, তাই এ ধরণের অনুষ্ঠানের জন্য নিয়মিত মহড়া দেয়াও অত্যন্ত কঠিন। তারপরও বিদেশিরা মনে করেন এটি তাদের জীবনে একটি নূতন অভিজ্ঞতা, অন্যরকম আনন্দ এবং শিক্ষণীয় বিষয় উপস্থাপন। তাই তারা উৎসাহের সঙ্গে এই পর্বটির জন্য অপেক্ষা করেন।

    এবারের পর্বে অংশগ্রহণ করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, নেদারল্যান্ডস্, সুইডেনসহ বিভিন্ন দেশের নাগরিক। আমাদের গ্রামীণ জনপদে সন্তান নিয়ে প্রচলিত কিছু কুসংস্কারের উপর করা হয়েছে এবারের পর্ব।

    প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    ২৭ এপ্রিল, ২০২২ ১২:৫৩ অপরাহ্ন

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ২৭ এপ্রিল, ২০২২ ১২:৫৩ অপরাহ্ন

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ২৭ এপ্রিল, ২০২২ ১২:৫৩ অপরাহ্ন