শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠায় বিত্তবানদের সহায়তা চান ডা. জাফরুল্লাহ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৭ এপ্রিল, ২০২২ ০১:৪০ অপরাহ্ন

    ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠায় বিত্তবানদের সহায়তা চান ডা. জাফরুল্লাহ

    গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশে কতগুলো রোগ বেড়ে গেছে। তার মধ্যে ক্যান্সার রোগও বেড়ে গেছে। আমরা ৫০ কোটি টাকা পেলে পৃথিবীর উন্নতমানের ক্যান্সার সেন্টার করতে পারি। ক্যান্সার হাসাপাতাল করতে সরকার ও দেশের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

    বুধবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় ধানমন্ডি গণস্বাস্থ্যে নগর হাসপাতালের সামনে ঈদ খাদ্য সামগ্রী বিরতণকালে ডা. জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেন।

    ফুটপাতে ক্ষুদ্র দোকানদার, ফেরিওয়ালা, রিক্সা ও ভ্যান চালকসহ স্বল্প আয় ও ‌অসহায় দরিদ্র মানুষের মাঝে পবিত্র ঈদ উপলক্ষ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করে গণস্বাস্থ্য কেন্দ্র। একটি পেকেটে চাউল, চিনি, সেমাই,দুধসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০ হাজার পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ উদ্ভোধন করা হয়।

    জাফরুল্লাহ চৌধুরী বলেন, জনগণকে সেবা দেয়া একমাত্র সরকারের দায়িত্ব না। আমাদের দেশে কোটি-খানেক ব্যবসায়ী আছেন। তারা একটু দান করলে ১০ হাজার নয় ১ লক্ষ্য মানুষের মাঝে সহায়তা দিতে পারতাম।ব্যবসায়ী ও সামাজের ধনী ব্যক্তিদেরকে যাকাতের টাকা ও আয়ের টাকা দেয়ার আহ্বান জানান।

    জাফরুল্লাহ চৌধুরী বলেন, এই খাদ্য সামগ্রী বিতরণে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রত্যেক কর্মী বেতনের ৫ শতাংশ দিয়েছে এবং ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবলুও এই কর্মসূচিতে আর্থিক সহযোগীতা করেন। ব্যবসায়ীরা ও সরকারের অন্যান্য কর্মকর্তারা যদি বেতনের ৫ থেকে ১০ শতাংশ দিতেন তাহলে আমরা লক্ষাধিক মানুষকে সহায়তা দিতে পারতাম। কেউ খাবে কেউ খাবে না। এটা হতে পারে না।

    গণস্বাস্থ্য কেন্দ্র নামমাত্র মূল্যে কিডনির ডায়ালাইসিস দেই। ৫০০ থেকে ১ হাজারের মধ্যে আমরা ডায়ালাইসিস দেই। অথচ এটার জন্য ভারতীয় একটা কোম্পানিকে ২৫০০ টাকা করে ভর্তুকি দেয়া হয়। আমাদের ১ হাজার টাকা ভর্তুকি দিলে প্রতিদিন কয়েক হাজার মানুষাে সেবা দিতে পারতাম।

    সরকারের ভুল নীতির কারণে খেলার মাঠ পুলিশ দখল করে নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

    প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উদ্দেশ্যে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ভালো কাজ একা করা যায় না। ভালো কাজের জন্য সবাইকে সঙ্গে নেন।

    ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ১৯৭১ সালে যুদ্ধের ময়দান গণস্বাস্থ্যের অগ্রযাত্রা শুরু করেন বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তারপর থেকে দীর্ঘ ৫০ বছর গণস্বাস্থ্য স্বাস্থ্য, শিক্ষা ও অসহায় দরিদ্রদের মাঝে সেবা দিয়ে যাচ্ছেন । আজ আমরা ভাসানী অনুসারী পরিষদ গণস্বাস্থ্যের ঈদ খাদ্য সামগ্রী বিতরণে অংশগ্রহণ করতে পেরে নিজেদেরকে গৌরবান্বিত মনে করছি। আগামীতেও আমরা গণস্বাস্থ্যের এ ধরনের মানবিক কার্যক্রমে আর্থিক সহায়তা মাধ্যমে অংশগ্রহণ করার আশা রাখি।

    গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবলু, গণস্বাস্থ্য কেন্দ্রের অধ্যাপক শওকত আরমান, ডিএলএ'র সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, অটোরিকশা ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. গোলাম ফারকুসহ প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর