পিরোজপুরে আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় পিরোজপুর জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ পিরোজপুর জেলা শাখার আহবায়ক সিকদার চান
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ ম রেজাউল করিম , এমপি। জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান।
আরোও উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, সিভিল সার্জন ডাঃ মোঃ হাসনাত ইউসুফ জাকী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ আলহাজ্ব আক্তারুজ্জামান ফুলু,কেন্দ্রীয় যুবলীগের সদস্য কামরুজ্জামান খান শামিম।
জেলা যুবলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃজিয়াউল আহসান জিয়া,জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সহ সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃআমিনুল ইসলাম, জসিম হাওলাদার রায়হান,রাসেল সিকদার সহ নেতৃবৃন্দ
কলেজের অধ্যক্ষবৃন্দ,জেলা ছাত্র লীগ নেতা ইফতেখার মাহমুদ সজল প্রমুখ।
উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির আহমেদ,উপজেলা চেয়ারম্যানবৃন্দ,ভাইস চেয়ারম্যান বৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জাতীয় মহিলা সংস্থার নেতৃবৃন্দ,এবং পুলিশ, সংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাবৃন্দ।