জাল-জালিয়াতির মাধ্যমে চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নে জমি জবর দখলের চেষ্টায় শাজাহান মিয়া কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা৷ গতকাল সকাল ১০টার সময় মুজিবনগর ৬নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে৷ পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷
জানা যায়, স্থানীয় প্রভাবশালী সোহাগ পন্ডিতের ছত্রছায়ায় লাইজু বেগম একটি নোটারীতে শাজাহান মিয়ার স্বাক্ষর জাল করে দুলারহাট থানার চর মনোহর মৌজার দের একর জমির মালিকানা দাবি করে আসছেন৷ এ নিয়ে ২০১২ সাল থেকে উভয়ের মধ্যে জমির মালিকানা বিরোধ চলমান রয়েছে৷
ভুক্তভোগী শাজাহান মিয়া জানান, অবৈধ টাকার মাধ্যমে জাল-জালিয়াতি করে আমার ২০ বছরের বন্দোবস্তকৃত ভোগদখলীয় জমি দখলের চেষ্টা করছে সোহাগ পন্ডিত গং৷ তিনি স্থানীয় সংসদ ও প্রশাসনের নিকট তদন্ত সাপেক্ষে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন৷
দুলার হাট থানা সুত্রে জানা যায়, ২০২১ সালে উক্ত জমির বিরোধের জেরে একটি সিআর মামলা হয়েছিল৷ উক্ত মামলায় সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে এসআই মোঃ ফারুক ফকির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর নিকট একটি প্রতিবেদন দাখিল করেন৷ সে প্রতিবেদনে বিবাদী লাইজু বেগম সহ অন্যান্যদের অপরাধের সততা প্রমাণ পাওয়া যায় বলে উল্লেখ করা হয়েছে৷ এসময় দুলারহাট থানা অফিসার ইনচার্জ হামলার বিষয়ে বলেন, অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে৷
ভুক্তভোগী পরিবারের দাবি অপরাধী দের দৃষ্টান্ত মূলক বিচার হইক,তারা যেন তাদের জমিতে ভালো ভাবে থাকতে পারে।